Article By – আস্তিক ঘোষ

প্রাকৃতিক এবং ল্যাবে তৈরী হীরে নিয়ে গ্রাহকদের যে বিভ্রান্তি রয়েছে তা দূর করার জন্য সরকার ব্যবস্থা নিতে চলেছে। সেন্ট্রাল কনজিউমার প্রোটেকশন অথরিটি (CCPA) এই বিষয়ে নির্দেশিকা জারি করবে। এতে হীরার সঠিক লেবেলিং ছাড়াও সব রকমের হীরের উৎপত্তি ও উৎপাদন পদ্ধতি সম্পর্কে তথ্য প্রদানের নিয়ম করা যেতে পারে।
এছাড়াও, ল্যাব-উত্পাদিত হীরেগুলির জন্য প্রাকৃতিক বা আসল হীরের মতো শব্দের ব্যবহার নিষিদ্ধ করা হবে৷ এই বিষয়ে, সেন্ট্রাল কনজিউমার প্রোটেকশন অথরিটি (CCPA) তার প্রধান কমিশনার নিধি খারের সভাপতিত্বে হীরে খাতে যুক্ত ব্যাবসায়ী এবং বিশেষজ্ঞদের সাথে আলোচনা করেছে। সভায় উপস্থিত একজন কর্মকর্তা বলেন, প্রাকৃতিক হীরে এবং ল্যাব-উত্পাদিত হীরের মধ্যে পার্থক্য সম্পর্কে সঠিক তথ্যের অভাবে গ্রাহকদের ক্ষতি হচ্ছে।
তিনি বলেন, হীরে শিল্পে স্বচ্ছতা নিশ্চিত করতে এবং ভোক্তাদের স্বার্থ রক্ষা করতে সেন্ট্রাল কনজিউমার প্রোটেকশন অথরিটি (CCPA) শীঘ্রই নির্দেশিকা জারি করবে। ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস অনুসারে, হীরে শব্দটি শুধুমাত্র প্রাকৃতিক হীরের জন্য ব্যবহার করা যাবে। প্রাকৃতিক হীরের মতো কৃত্রিম হীরের গ্রেড করাও নিষিদ্ধ।
সেন্ট্রাল বোর্ড অফ ডাইরেক্ট ট্যাক্সেস অ্যান্ড কাস্টমসের নিয়ম অনুযায়ী, বিক্রেতাকে জানাতে হবে যে হীরেটি কোনও ল্যাবে তৈরি করা হয়েছে কিনা। সিসিপিএ বৈঠকে এই সমস্ত দিক বিবেচনা করা হয়েছিল যাতে একটি সুনির্দিষ্ট কাঠামো তৈরি করা যায়।




