buzywithinfoBuzy With Info
Everything About Business
Fssai

A1 ও A2 প্যাকেট নিয়ে চিন্তায় FSSAI! আপনি কিনছেন না তো এই দুধ?

Article By – আস্তিক ঘোষ

Untitled design 2024 08 09T113155.925

বৃহস্পতিবার ই-কমার্স সংস্থাগুলি সহ খাদ্য সংস্থাগুলিকে প্যাকেট থেকে A1 এবং A2 ধরণের দুধ, দই এবং অন্যান্য পণ্যগুলি সরিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছে খাদ্য নিয়ন্ত্রক সংস্থা FSSAI। এই ধরনের ‘লেবেল’কে বিভ্রান্তিকর বলে অভিহিত করেছে নিয়ন্ত্রক সংস্থা। FSSAI জানিয়েছে, এই দাবিগুলি ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস অ্যাক্ট 2006 অনুযায়ী নয়। তার সর্বশেষ আদেশে FSSAI জানিয়েছে, এই সমস্যা পরীক্ষা করে জানা গিয়েছে যে A1 এবং A2 এর মধ্যে পার্থক্য দুধে বিটা-কেসিন প্রোটিনের গঠনের সঙ্গে সম্পর্কিত।

9

A1 এবং A2 দুধে বিটা-কেসিন প্রোটিনের গঠন ভিন্ন। এটা গরুর জাতের উপর নির্ভর করে। তবে এই পার্থক্যকে স্বীকৃতি দেয় না FSSAI এর নিয়ম। ফুড বিজনেস অপারেটরদের (FBO) উল্লেখ করে নিয়ন্ত্রক বলেছে, “এফবিওকে তাদের পণ্য থেকে এ ধরনের দাবি অপসারণের নির্দেশ দেওয়া হয়েছে।” ই-কমার্স প্ল্যাটফর্মকে অবিলম্বে পণ্য এবং ওয়েবসাইট থেকে এই দাবিগুলি সরাতে নির্দেশ দেওয়া হয়েছে। প্রি-প্রিন্ট করা লেবেল শেষ করতে ছয় মাস সময় দেওয়া হয়েছে কোম্পানিগুলোকে। এরপর আর কোনো মেয়াদ বাড়ানো হবে না বলে পরিষ্কার জানিয়ে দিয়েছে FSSAI। 

New in article ads By Sir

FSSAI এর আদেশকে স্বাগত জানিয়ে পরাগ মিল্ক ফুডসের চেয়ারম্যান দেবেন্দ্র শাহ বলেন, FSSAI এর এই আদেশটি সঠিক পদক্ষেপ। তিনি একটি বিবৃতিতে বলেছেন, “A-1 এবং A-2 বিভাগগুলি বিপণনের উদ্দেশ্যে তৈরি করা হয়েছে। এগুলি বিভ্রান্তিকর দাবিগুলি দূর করে যা ভোক্তাদের ভুল তথ্য দিতে পারে।” তিনি বলেন, A-1 বা A-2 দুগ্ধজাত পণ্যের ক্যাটাগরি কখনই ছিল না। বৈশ্বিক পর্যায়েও এই ধরনের প্রবণতা শেষ হচ্ছে।

BWI 600 x 200

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading