বর্তমানে প্রত্যেকেই নিজের ভবিষ্যতের অর্থনৈতিক দিক মজবুত করতে বিনিয়োগ করেন, আবার অনেকে নিজের স্বপ্ন পূরণ করতে বা ব্যবসা শুরু করার মূলধন জোগাড় করতেও বিনিয়োগ করেন। অল্প দিনে মোটা টাকা পেতে শেয়ার বাজারে বিনিয়োগ করার ঝুঁকি নেন। বেশির ভাগ ক্ষেত্রে না বুঝে বিনিয়োগ করায় অনেকেই শেয়ার বাজারে টাকা হারান। বিনিয়োগের জন্য পোস্ট অফিস এবং সরকারি স্কিম থাকলেও বেশি লাভের আশায় নিজেদের ক্ষতি করে বসেন। তবে পোস্ট অফিসের রেকারিং ডিপোজিট স্কিমে ১৫০ টাকা করে জমা করে ৫ বছরে পেতে পারেন ৩ লাখ টাকা। আর এতে কোনো প্রকার ঝুঁকিও নেই।

অর্থ সঞ্চয়ের জন্য পোস্ট অফিসে বিভিন্ন ধরনের স্কিম রয়েছে, যার মধ্যে অন্যতম জনপ্রিয় হল রেকারিং ডিপোজিট বা RD স্কিম। বর্তমানে এই স্কিমে পোস্ট অফিস ৬.৫০% সুদ অফার করছে। আর RD স্কিমে আপনার নির্দিষ্ট সময়ের জন্য প্রতিমাসে বিনিয়োগ করেন এবং স্কিম ম্যাচিওর হয়ে গেলে বিনিয়োগকারী সুদ- সমেত টাকা তুলে নিতে পারেন। এছাড়া পোস্ট অফিসের রেকারিং ডিপোজিট স্কিমে আপনি ১০০ থেকে বিনিয়োগ শুরু করতে পারেন, যার কোনো নির্দিষ্ট ঊর্ধ্বসীমা নেই। তবে এই বিষয় মনে রাখতে হবে যে প্রতি মাসে যে অর্থ বিনিয়োগ করছেন তা জেনো ১০- এর গুণিতক হয়।
আপনি যদি পোস্ট অফিসে রেকারিং ডিপোজিটের বিনিয়োগের কথা ভেবে থাকেন, তবে জানতে হবে যে এই স্কিমে টাকা জমানোর সর্বনিম্ন মেয়াদ হল ৫ বছর। আর যদি কোনো বিনিয়োগকারী দিনে ১৫০ টাকা জমিয়ে মাসে ৪,৫০০ টাকা করে ৫ বছরের জন্য পোস্ট অফিসের RD স্কিমে জমান, সেক্ষেত্রে জমাকৃত অর্থের পরিমান দাঁড়াবে ২,৭০,০০০ টাকা। আর জমা অর্থের উপর ৬.৫০% সুদের হারে বিনিয়োগকারী সুদ হিসাবে ৪৯,৪৬৪ টাকা পাবেন। অর্থাৎ ৫ বছর পর বিনিয়োগকারী সুদে – আসলে ৩,১৯,৪৬৪ টাকা পাবেন।

পোস্ট অফিসের রেকারিং ডিপোজিট স্কিমে বিনিয়োগ করে লাখ টাকা জমাতে পারলেও আমরা জানি, পোস্ট অফিসের ফিক্সড ডিপোজিট স্কিম, রেকারিং ডিপোজিট স্কিম এবং ব্যাংক FD – এর সুদের হার অন্যান্য বিনিয়োগ বিকল্পে তুলনায় সব থেকে কম। তাই আপনি যদি বিনিয়োগের মধ্যে FD থেকে বেশি সুদ পেতে চান একই নিশ্চয়তা পূর্ণ রিটার্নের সাথে, তবে বিনিয়োগ করুন Central Goverment Schemes – এ। যেখানে আপনি নিজের বিনিয়োগকৃত অর্থ দ্বিগুনও করতে পারেন। কিভাবে করবেন? চিন্তা নেই, [ সরকারি স্কিমগুলির বিষয় বিস্তারিত জানতে এখনি লিংকে ক্লিক করুন :]
সরকারি প্রকল্পের কোর্স
Article By – সুনন্দা সেন



