buzywithinfoBuzy With Info
Everything About Business
LPG 33

বাজেটে কোন কোন খাতে লক্ষ্য রাখবে কেন্দ্র সরকার? দেখে নিন বিশেষজ্ঞদের মতামত।

সম্ভবত আগামী মাসেই অনুষ্ঠিত হতে চলেছে ২০২৪-২৫ এর পূর্ণাঙ্গ বাজেট। বরাবর কেন্দ্র সরকার বাজেটে যে সেক্টর গুলির দিকে বিশেষ গুরুত্ব দিয়ে থাকেন সেই সমস্ত সেক্টরগুলি শেয়ার বাজারেও গুরুত্ব পেয়েছে। যে কারণে অনেকেই মনে করছেন যে Budget পেশ হওয়ার পর বাজারে আবারও এক বড় ধাক্কা আসতে পারে। আর তাই বাজার বিশেষজ্ঞরা নিজ নিজ ধারনার কথা জানাচ্ছেন। এছাড়া সত্যি কি শেয়ার বাজারের পরবর্তী বড় ইভেন্ট হল Budget? 

New Add Banner1

বিশেষজ্ঞরা মনে করছেন, কেন্দ্রীয় সরকার গত ১০ বছরে যে ক্ষেত্র বা সেক্টরগুলিতে গুরুত্ব দিয়েছে অগ্রগতিতে পরবর্তী পাঁচ বছরেও এই ক্ষেত্রগুলিতে বিশেষ লক্ষ্য রাখতে পারে। যে কারণে আশা করা যায় যে এবারেও প্রতিরক্ষা খাতে সরকার মোটা অঙ্কের টাকা বরাদ্দ করবে। আর এই খাতের আগামী প্রকল্প সহ আবাসন প্রকল্পে বাড়তি গুরুত্ব দেবে। গত ১০ বছরের সরকারের লক্ষ্য এবং কাজ দেখে তারই ইঙ্গিত পাওয়া যাচ্ছে। এছাড়া রেলওয়ে, রাস্তা বা সড়ক, বন্দর, পরিকাঠামো, হাইওয়ে, উৎপাদনের মতো খাতগুলিতে ভালো পরিমাণ বরাদ্দ আসার সম্ভাবনা রয়েছে। 

সাম্প্রতিক এক সাক্ষাৎকারে Marketsmith India- এর ইক্যুইটি বিভাগের প্রধান Mayuresh Joshi বাজেটে সরকার কোন কোন সেক্টরের দিকে বিশেষ গুরুত্ব প্রদান করবেন? সেই বিষয়ে নিজের মতামত প্রকাশ করেছেন। তিনি বলেছেন, সকলেই Budget-এর জন্য অপেক্ষা করছেন। তাঁর মতে উপরে উল্লেখিত সেক্টরগুলিতে সরকার আগামী দিনেও বিশেষ গুরুত্ব প্রদান করবে। তাই বিনিয়েগকারীরা ওই ক্ষেত্রগুলিতে ইতিবাচক দৃষ্টিভঙ্গি আগামীতেও বজায় রাখতে পারেন। এছাড়াও Mayuresh Joshi (ময়ূরেশ যোশী) বলেছেন, প্রতিরক্ষা, আবাসন, সড়ক, হাইওয়ে, বন্দর, পরিকাঠামো, রেলওয়ে, উৎপাদনের মতো খাতগুলি আগামীতে শেয়ার মার্কেটে দুর্দান্ত পারফর্ম করতে চলেছে। 

সরকারি প্রকল্পের কোর্স

অবশ্যই বাজেট শেয়ার বাজারে পরবর্তী গুরুত্বপূর্ণ বড় ইভেন্ট হতে চলেছে। আর বাজার বর্তমানে বাজেট সংক্রান্ত বিষয়ের ঘোষণা করছে। এমনি বিনিয়োগকারীদের মধ্যেও Budget নিয়ে প্রচুর প্রত্যাশা লক্ষ্য করা যাচ্ছে। আর এটাই স্বাভাবিক। গত দশ বছরের কথা মাথায় রেখে বিশেষজ্ঞরা এটা বলেছেন, এ বছরের বাজেটে গত বারের বাজেট থেকে মূলধন বরাদ্দের ক্ষেত্রে খুব বড় কোনো পরিবর্তন লক্ষ্য না করার সুযোগ রয়েছে বেশি। 

Budget

[মনে রাখবেন আমাদের উদ্দেশ্য হল আপনাদের কাছে শেয়ার বাজার সংক্রান্ত সঠিক তথ্য বাংলা ভাষায় তুলে ধরা। এছাড়া অবশ্যই জানিয়ে রাখা ভালো যে, শেয়ার বাজারে বিনিয়োগ ঝুঁকি থাকে সবচেয়ে বেশি। তাই বিনিয়োগ করার আগে অবশ্যই বিশেষজ্ঞদের পরামর্শ করা দরকার। Buzy With Info কখন কোনো স্টকে, বন্ডে বিনিয়োগের পরামর্শ দেয় না। কেবল জ্ঞান বৃদ্ধি ও শিক্ষার জন্য বাজার সম্পর্কিত খবর প্রকাশ লরা হয়।]

Article By – সুনন্দা সেন

Untitled design 2024 08 09T113155.925

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading