দেশের কেন্দ্রীয় অর্থমন্ত্রক জানিয়েছে, আগামীকাল অর্থাৎ আগামী শুক্রবার (৫জুলাই,২০২৪)- এ মুম্বাইয়ে RBI- এর দফতরে হতে চলেছে সরকারি bond-র নিলাম। সরকার এবং কেন্দ্রীয় ব্যাংক মিলে তিনটি লটে সম্পন্ন করবে নিলাম। আর এই নিলামের করা কম্পিটিটিভ এবং নন কম্পিটিটিভ বিডিং ৫জুলাই, ২০২৪- এ ভারতীয় রিজার্ভ ব্যাংকের কোর ব্যাংকিং সলিউশন ই-কুবারের সাহয্যে ইলেকট্রনিক ফর্ম্যাটে গ্রহণ হবে।
কেন্দ্র সরকার জানিয়েছে যে, এবার ২৮ হাজার কোটি টাকার bond বিক্রি হতে চলেছে। যার প্রথম লটে থাকছে ৭.০২% গভর্নমেন্ট সিকিউরিটিজ ২০২৭, যার মূল্য ৬,০০০ কোটি টাকা। দ্বিতীয় লোটে রয়েছে ৭.২৩% এর গভর্নমেন্ট সিকিওরিটিজ ২০৩৯, যার মূল্য ১২,০০০ কোটি টাকা এবং সর্বশেষ লোটে রয়েছে ৭.৩০% এর গভর্নমেন্ট সিকিওরিটিজ ২০৫৩, যার মূল্য হবে ১০,০০০ কোটি টাকা।
সরকারি প্রকল্পের কোর্স
আর উল্লেখিত প্রত্যেক লোটের নিলাম হবে ৫ জুলাই অর্থাৎ আগামীকাল। কেন্দ্রীয় অর্থমন্ত্রক জানিয়েছে, নিলামে মাল্টিপল বা বিভিন্ন ধরনের প্রাইস মেথড অবলম্বন করা হবে। সরকারের কাছে এই তিন লটের সিকিওরিটির প্রতিটির জন্য ২ হাজার কোটি টাকার অতিরিক্ত সাবস্ক্রিপশন গ্রহণ করার বিকল্প থাকবে। আর তার মধ্যে একজন ব্যক্তি বা প্রতিষ্ঠান মাত্র ৫% সিকিউরিটিজ নিলামের মাধ্যমে বিক্রি করতে পারবে সরকার।

সরকার এক নোটিশ জারি করে জানিয়েছে, নন কম্পিটিটিভ বিড সকাল সাড়ে ১০টা থেকে ১১টার মধ্যে জমা করতে হবে এবং কম্পিটিটিভ বিড সকাল সাড়ে ১০টা থেকে সকাল সাড়ে ১১টার মধ্যে জমা করতে হবে। ৫ জুলাই bond-র নিলামের ফলাফল প্রকাশ পাবে। গাইডলাইন মেনে সিকিওরিটিজ দেওয়ার আগে ৮ জুলাই, ২০২৪ বা আগামী সপ্তাহের সোমবারের আগে নিলামের পেমেন্ট করে দিতে হবে।
Article By – সুনন্দা সেন





