ভারতীয় কেন্দ্রীয় অর্থমন্ত্রক চলতি অর্থবছর (২০২৪-২৫)- এর পূর্নাঙ্গঁ Budget পেশ করতে চলেছে জুলাই মাসে। জানা যাচ্ছে আগামী Budget-এ সরকার বিবেচনা করছে নির্দিষ্ট কিছু ক্ষেত্রে ব্যক্তিগত আয়কর হার কমানোর কথা। আর যদি এমন করা হয় তবে ভারতের অর্থনীতিতে ভোগব্যয় বাড়তে পারে। এশিয়ার তৃতীয় বৃহত্তম অর্থনৈতিক দেশের অর্থ মন্ত্রকের দুই আধিকারি বিষয়টি উল্লেখ করেছেন সংবাদ সংস্থার সমক্ষে। যদিও অর্থ মন্ত্রকের তরফ থেকে এই বিষয় অফিসিয়াল কোনও মন্তব্য আসেনি।

অর্থমন্ত্রকের এক আধিকারি জানিয়েছেন যে, ব্যক্তিগত কর ছাড় বৃদ্ধি পেলে দেশের সাধারণ জণগনের হাতে খরচ করার জন্য অতিরিক্ত অর্থ থাকবে, যার ফলে অর্থনীতিতে ভোগব্যয়ের পরিমাণ বাড়বে বলেই আশাবাদী মন্ত্রক। আর আয়কর ছাড়ের বিষয়ে বিশ্বাস জন্মাচ্ছে প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদীর কথায়। কারণ তিনি বলেছেন, পরবর্তী ৫ বছরে মধ্যবিত্তদের আর্থিক দিক উন্নত করা হবে কেন্দ্র সরকারের অন্যতম উদ্যগ। তাই হয়তো কেন্দ্রীয় সরকার বার্ষিক ১৫ লক্ষ টাকার বেশি আয়ের ক্ষেত্রে কর ছাড়ের পরিমাণ বাড়ানোর কথা ভাবছেন। আর বার্ষিক ঠিক কত আয়ের উপর এই ছাড়ের অঙ্ক বাড়ানো তাও নির্ধারিত হয়নি।
সরকারি প্রকল্পের কোর্স
বার্ষিক ১০ লক্ষ টাকা কোনো ব্যক্তি আয় করলে সেও কর ছাড়ের সুবিধা পেতে পারে। কেন্দ্র সরকার এই বিষয়েও বিবেচনা করছেন বলে। এচাড়া জানা যাচ্ছে যে দেশের রাজকোষে ঘাটতি দেখা দিতে পারে। তাই কেন্দ্র GDP ৫.১%- এ নামিয়ে আনার লক্ষ্যে রয়েছে। বিশেষজ্ঞদের ধারণা, দেশের দুর্দান্ত অর্থনীতির উপর ভিত্তি করে বিপুল কর আদায় এবং রিজ়ার্ভ ব্যাঙ্কের দেওয়া বিপুল অংকের লভ্যাংশ তৃতীয় বারের মতো সরকার গঠন করা মোদী সরকারকে বাজেট সংক্রান্ত সাহসী পদক্ষেপ নিতে সাহায্য করবে।

Article By – সুনন্দা সেন



