buzywithinfoBuzy With Info
Everything About Business
ITR

আয়কর রিটার্ণে নতুন রেকর্ড গড়লো ভারত! ২০২৪ সালে কত পরিমাণ ITR ফাইল জমা করেছেন করদাতারা?

আয়কর জমা দেওয়া দেশের প্রত্যেক নাগরিকের কর্তব্য। যে কারণে প্রত্যেক বছর একটি নির্দিষ্ট সময়ের মধ্যে করদাতাদের আয়কর রিটার্ণ ফাইল করতে হয়। আয়কর দপ্তর থেকে নির্ধারিত দিনের মধ্যে আয়কর জমা না পড়লে জরিমানার সম্মুখীন হতে হয় করদাতা ব্যক্তি এবং সংস্থাকে। ২০২৪ সালের জন্য আয়কর রিটার্ণ ফাইল করার শেষ দিন ছিল ৩১ জুলাই, ২০২৪ তারিখ। আয়কর দপ্তরের থেকে প্রকাশ করা এক বিবৃতি অনুসারে, চলতি বছর প্রায় ৭২% নতুন করদাতা আয়কর রিটার্ণ ফাইল জমা করেছে। পাশাপাশি পেশাদার করদাতাদের বিরাট অংশ সময়ের মধ্যে ITR দাখিল করায়, ২০২৪ সালে আয়কর রিটার্ণ দাখিল করার পাশাপাশি করের পরিমাণও বৃদ্ধি পেয়েছে। 

10

শুক্রবার অর্থাৎ আজ (২জুলাই, ২০২৪ তারিখ) আয়কর বিভাগ জানিয়েছে, ৩১জুলাই, ২০২৪ তারিখের মধ্যে ২০২৪-২৫ মূল্যায়ন বছরের জন্য ৭.২৮ কোটির বেশি আয়কর রিটার্ণ ফাইল জমা পড়েছে। যা অবশ্যই দেশের জন্য নতুন রেকর্ড। কারণ এটি ২০২৩-২৪ মূল্যায়ন বছরের ফাইল করা মোট ৬.৭৭ কোটি ITR- এর থেকে ৭.৫% বেশি। ২০২৪-২৫ অর্থবছরের জন্য দাখিল করা মোট ৭.২৮ কোটি ITR- এর মধ্যে পুরানো কর ব্যবস্থায় ২.০১ কোটি ITR দায়ের করা হয়েছে এবং ৫.২৭ কোটি ITR ফাইল করা হয়েছে নতুন কর ব্যবস্থায়।

New in article ads By Sir

 
আয়কর বিভাগের বিবৃতি অনুসারে, প্রায় ৭২% করদাতা নতুন কর ব্যবস্থায় আয়কর রিটার্ণ ফাইল করেছেন এবং ২৮% করদাতা পুরোনো কর ব্যবস্থায় রয়ে গেছেন। আয়কর বিভাগ জানিয়েছে ৩১ জুলাই অর্থাৎ আয়কর রিটার্ণের শেষ দিনে ফাইলিং শীর্ষে পৌঁছেছিল। এক দিনে করদাতাদের দ্বারা ৬৯.৯২ লাখেরও বেশি ITR দাখিল করা হয়েছিল। এছাড়া ওই দিনে প্রথম ITR ফাইল করা করদাতাদের থেকে ৫৮.৫৭ লাখ ITR ফাইল পেয়েছে আয়কর বিভাগ।

BWI 600 x 200

Article By – সুনন্দা সেন

Untitled design 2024 08 09T113155.925

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading