buzywithinfoBuzy With Info
Everything About Business
Indian railways

বিনামূল্যের Wi-Fi থেকে লাউঞ্জ! যাত্রীদের কী কী পরিষেবা দিতে কাজ করছে রেল?

Article By – আস্তিক ঘোষ

Untitled design 2024 08 09T113155.925

RailTel-এর সহযোগিতায়, ভারত জুড়ে 6,000 টিরও বেশি স্টেশনে বিনামূল্যে Wi-Fi পরিষেবা চালু করেছে ভারতীয় রেলওয়ে। যাত্রীদের স্টেশনে থাকাকালীন যাতে ইন্টারনেট ব্যবহার করতে সমস্যার মুখে পড়তে না হয়, তার জন্য ইন্টারনেট অ্যাক্সেস পরিষেবা চালু করা হয়েছে ৷ নিউ দিল্লি এবং আগ্রার মতো বড় স্টেশনগুলিতে প্রিমিয়াম ওয়েটিং লাউঞ্জ সরবরাহ করে ভারতীয় রেল। আরামদায়ক বসার জায়গা, ফ্রি ওয়াই-ফাই, খাবার এবং রিফ্রেশমেন্ট সব মিলিয়ে একেবারে বিমানবন্দরের মতো অভিজ্ঞতা দেয় যাত্রীদের। স্বাস্থ্যবিধি মেনে পরিষ্কার পানীয় জল সরবরাহ করার পাশাপাশি, নিরাপত্তা নিশ্চিত করার উদ্যোগের অংশ হিসাবে অনেক স্টেশনে ওয়াটার ভেন্ডিং মেশিন স্থাপন করেছে রেল।

10

বয়স্ক এবং প্রতিবন্ধী সহ যাত্রীদের জন্য আরও ভালো এবং উন্নত মানের পরিষেবা প্রদানের লক্ষ্যে প্রধান প্রধান রেলওয়ে স্টেশনগুলিতে 1,000টিরও বেশি এসকেলেটর এবং 500টি লিফট স্থাপন করেছে ভারতীয় রেলওয়ে। ট্রেনের সময়সূচী, প্ল্যাটফর্মের বিশদ বিবরণ এবং ট্রেনের অবস্থা সম্পর্কে একবার রিয়েল টাইমের তথ্য প্রদানের জন্য আধুনিক ডিজিটাল ডিসপ্লে বোর্ড এবং ইলেকট্রনিক কিয়স্ক বসানো হয়েছে বিভিন্ন স্টেশনে।

এছাড়াও, চিরাচরিত টিকিট কাউন্টারে অপেক্ষা না করে যাত্রীদের দ্রুত এবং সহজে টিকিট বুক করতে সাহায্য করার জন্য অসংখ্য স্টেশনে এটিভিএম চালু করেছে ভারতীয় রেলওয়ে। বর্তমানে যাত্রীদের নিরাপত্তা এবং সুবিধার জন্য নিরাপদ ক্লোকরুম এবং লাগেজ মোড়ানো পরিষেবা অফার করে বেশ কয়েকটি বড় স্টেশন। স্বাস্থ্যবিধি এবং নিরাপত্তার মান উন্নত করার জন্য মহামারী পরবর্তী প্রচার হিসেবে এই উদ্যোগ নিয়েছে ভারতীয় রেল।

BWI 600 x 200

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading