Article By – সুনন্দা সেন

ভারতীয় রেলওয়ে ট্রেনের টিকিট বুকিংয়ের জন্য অগ্রিম রিজার্ভেসনের সময়কাল আপডেট করেছে। ১২০ দিন থেকে কমিয়ে ৬০ দিন করছে। আর নতুন অগ্রিম ট্রেনের টিকিটের বুকিং নিয়ম ১ নভেম্বর, ২০২৪ থেকে কার্যকর হবে। যে কারণে ইতিমধ্যে বুক করা টিকিটগুলিকে নতুন নিয়ম প্রভাবিত করতে পারবে না। ১৯৮১ সাল থেকে এই নিয়ে ভারতীয় রেলওয়ের অ্যাডভান্স রিজার্ভেশন পিরিয়ড বা ARP-এর ১২তম সংশোধন।
১৯৯৫ সালের সেপ্টেম্বর থেকে ১৯৯৮ সালে ফেব্রুয়ারি মাস পর্যন্ত সংক্ষিপ্ত ARP-এর সময়কাল ছিল মাত্র ৩০ দিন। তারপরে ২০১৫ সালের এপ্রিলে ভারতীয় রেলওয়ে ARP ১২০ দিনের জন্য উল্লেখযোগ্য ভাবে বাড়ানোর সিদ্ধান্ত নেয়। যা যাত্রীদের তাদের ভ্রমনের তারিখের চার মাস আগে থেকে টিকিট রিজার্ভেশন বা সংরক্ষণের সুযোগ প্রদান করত। তবে ২০২৪ সালের ১ নভেম্বর থেকে এই নিয়মের বদল হবে। কিন্তু এই বদলের কারণ কী? চলুন তবে বেশি দেরি না করে কারণগুলি দেখে নেওয়া যাক। –
- ট্রেনের টিকিটের জন্য ১২০ দিনের রিজার্ভেশনের সময়কাল অত্যাধীন দীর্ঘ, যার ফলে যাত্রীরা তাদের যাত্রার জন্য উপস্থিত না থাকায় প্রচুর সংখ্যক সিট বাতিল হয়। বর্তমানে বাতিলের হার প্রায় ২১%-এ দাঁড়িয়েছে। যার মধ্যে ৪ – ৫% ট্রিপে যেতেই ভুলে গেছেন বা সময় নিতে পারেননি।
- ভারতীয় রেলওয়ের মতামত অনুযায়ী অনেকেই রিজার্ভ টিকিট যাত্রা না করলেও বাতিল করতে ভুলে যান দীর্ঘ সময়ের জন্য বা অবহেলার দরুন করেন না। আবার অনেক রেলওয়ে কর্মকর্তারা অবৈধ ভাবে টিকিট কেটে নেন পরে যাত্রীদের থেকে পড়ে বেশি টাকার বিনিময় টিকিট বিক্রয় করেন। রিজার্ভেশনের সময় কমিয়ে, এই সমস্যাগুলির কার্যকর ভাবে সমাধান করা যেতে পারে।
- এছাড়া দীর্ঘতর রিজার্ভেশন সময়কাল ব্যক্তিদের টিকিট ব্লক করার সম্ভাবনা বাড়িয়ে দেয়। সম্ভাব্য ভাবে প্রকৃত যাত্রীদের তাদের পছন্দের গিট রিজার্ভ করতে বাধা দেয়।
- অনেক সময় দীর্ঘ রিজার্ভেশন সময় কালে ভ্রমন প্রিয় মানুষদের টিকিটের সমস্যার পড়তে দেখা গেছে। যা সংক্ষিপ্ত রিজার্ভেশন সময়কাল হওয়ায় তাদের সমস্যা সমাধান হবে এবং আবার ট্রেনে করে যাত্রার পরিসংখ্যান বাড়বে।
- বাতিল কম হচ্ছে দেখার জন্য এবং টিকিট বিক্রির চাহিদা বাড়াতে ভারতীয় রেল এই পদক্ষেপ নিয়েছে।




