buzywithinfoBuzy With Info
Everything About Business
Indian railways

কর্মীর দরকার রেলের, অর্থমন্ত্রকে চিঠি পাঠিয়েছে ভারতীয় রেলওয়ে, হতে পারে প্রচুর নিয়োগ!

Article By – আস্তিক ঘোষ

Untitled design 2024 08 09T113155.925

ক্রমাগত বাড়ছে রেলের বাজেট। নরেন্দ্র মোদী সরকারের আসার আগে, 2013-14 সালে রেলের বাজেট ছিল মাত্র 28,174 কোটি টাকা। এই বছর অর্থাৎ 2024-25 সালের রেলওয়ে বাজেট 2.62 লক্ষ কোটি টাকা হয়েছে। পাল্লা দিয়ে বাড়ছে রেলের সম্পদও। নিরাপত্তা ও রক্ষণাবেক্ষণের জন্য অতিরিক্ত কর্মী প্রয়োজন রেলের। এমনটাই জানালেন রেল বোর্ডের নতুন চেয়ারম্যান সতীশ কুমার। রেলওয়ে বোর্ডকে নন-গেজেটেড পদ তৈরির ক্ষমতা দেওয়ার জন্য কেন্দ্রীয় অর্থ মন্ত্রককে একটি চিঠি দিলেন তিনি।

6

সম্প্রতি, সতীশ কুমার অর্থ মন্ত্রকের ব্যয় সচিব মনোজ গোভিলকে এই বিষয়ে একটি চিঠি লিখেছেন। চিঠিতে তিনি উল্লেখ করেছেন, রেলের ক্রমবর্ধমান সম্পদ এবং নিরাপদ ট্রেন চলাচল বজায় রাখার জন্য অতিরিক্ত জনবলের জরুরি প্রয়োজন। নিরাপত্তা ও অপরিহার্য বিভাগে নন-গেজেটেড পদ সৃষ্টির ক্ষমতা দিতে অর্থ মন্ত্রণালয়কে অনুরোধ করেছেন রেলওয়ে বোর্ডের চেয়ারম্যান।

অর্থ মন্ত্রকের সচিব (ব্যয়) মনোজ গোভিলের কাছে একটি চিঠিতে,সতীশ কুমার বলেছেন গত কয়েক বছরে রেলওয়ের মূলধন ব্যয়ে উল্লেখযোগ্য বৃদ্ধি পেয়েছে। 2019-20 সালে 1.48 ট্রিলিয়ন রুপি থেকে বেড়ে 2023-24 সালে 2.62 ট্রিলিয়ন রুপি হয়েছে। এই মূলধন ব্যয়ের ফলে রেলের সম্পদে উল্লেখযোগ্য বৃদ্ধি ঘটেছে। তা পরিচালনা করতে নির্ভরযোগ্য এবং নিরাপদ ট্রেন চলাচল নিশ্চিত করতে প্রয়োজন পর্যাপ্ত জনবল। 

সতীশ কুমার আরও ট্রেন চালানোর কথা বলেন। পাশাপাশি আরও ট্রেন চালাতে প্রয়োজনীয় পরিকাঠামো তৈরি করার কথাও উল্লেখ করেছেন চিঠিতে। জন্য আরও জনবল প্রয়োজন এই দুটি কাজের। গত পাঁচ বছরে রেলওয়েতে তৈরি করা নতুন সম্পদের বিষয়েও সংক্ষিপ্ত উল্লেখ করেছেন সতীশ কুমার। ট্রেনের নিরাপদ পরিচালনা করতে রেলওয়ে নিরাপত্তা কমিশনারের অনুমোদনের পাশাপাশি, নিরাপত্তা সংক্রান্ত প্যারামিটারগুলি পূরণ করার জন্য নতুন সম্পদ তৈরি এবং নতুন লাইন নির্মাণ বাধ্যতামূলক বলে জানান তিনি।

BWI 600 x 200

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading