Article By – সুনন্দা সেন

রেলপথ মন্ত্রালয় বুধবার অর্থাৎ ৮ জানুয়ারি, ২০২৫-এ ঘোষণা করেছে যে তারা চলতি অর্থবছরে ভারতীয় রেল প্রথম নয় মাসের মধ্যে বাজেটের বরাদ্দ মূলধনে ৭৬% ব্যয় করেছে। ৫ জানুয়ারি, ২০২৫ পর্যন্ত ভারতীয় রেলওয়ের সর্বশেষ ব্যয় প্রতিবেদন প্রকাশ করে যে ইন্ডিয়ান রেলওয়ে ভারতে একটি বিশ্বমানের রেল ভ্রমণের অভিজ্ঞতা প্রদানের লক্ষ্যে ক্ষমতা বাড়ানোর জন্য উল্লেখযোগ্য বিনিয়োগ করেছে। ২০২৪-২৫ অর্থবছরের জন্য ভারত সরকার মোট বাজেটের সহায়তায় ২,৫২,২০০ কোটি টাকা সহ ভারতীয় রেলওয়েতে মোট মূলধন ব্যয় বা ক্যাপেক্স (Capex) ২,৬৫,২০০ কোটি টাকা বরাদ্দ করেছে। যার মধ্যে ৫ জানুয়ারি, ২০২৫ পর্যন্ত ১,৯২,৪৪৬ কোটি টাকার ব্যয় করেছে।
বাজেটে রোলিং স্টকের জন্য ৫০,৯০৩ কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল। ৫ জানুয়ারি, ২০২৫ নাগাদ রোলিং স্টক বাজেটের ৭৯% বা ৪০,৩৬৭ কোটি টাকা ব্যয় করেছে। এছাড়া নিরাপত্তা সম্পর্কিত কাজের জন্য বাজেটে ৩৪,৪১২ কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল। যার মধ্যে ২৮,২৮১ কোটি টাকা বা নিরাপত্তার জন্য বরাদ্দ করা মূলধনের ৮২% ইতিমধ্যেই ব্যবহার করা হয়েছে। মন্ত্রক জোর দিয়ে জানিয়ে যে ভারত সরকার ইন্ডিয়ান রেলওয়েকে একটি বিশ্বমানের পরিবহন ব্যবস্থায় রূপান্তরিত করার অগ্রাধিকার দিয়েছে। যা বর্তমানে সাশ্রয়ী মূল্যে ২.৩ কোটি যাত্রীদের পরিষেবা প্রদান করে।
মন্ত্রক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ১৩৬টি বন্দে ভারত ট্রেন স্থাপন, ব্রডগেজ ট্র্যাকের প্রায় ৯৭% বিদ্যুতায়ন, নতুন লাইন নির্মান, গেজ রূপান্তর, ট্র্যাকের দ্বিগুণকরণ এবং ট্রাফিক সুবিধার উন্নতি সহ গত দশকে চলমান মূলধন ব্যয়ের দৃশ্যমান ফলাফলগুলি তুলে ধরা হয়েছে। এছাড়াও পাবলিক সেক্টর আন্ডারটেকিং বা PSU এবং মেট্রোপলিটন পরিবহন ব্যবস্থার বিনিয়োগও এই রূপান্তরে অবদান রেখেছে। আরও জানা যাচ্ছে যে রেলওয়ে বলে ভারত স্লিপার ট্রেনগুলির জন্য সুরক্ষা এবং গতির পরীক্ষা পরিচালনা করছে। যা ইঙ্গিত দেয় যে দূরপাল্লার যাত্রীরা শীঘ্রই বিশ্বমানের ভ্রমণের অভিজ্ঞতা অর্জন করবে।




