buzywithinfoBuzy With Info
Everything About Business
India

আরও সমৃদ্ধ হবে ভারতের ডিফেন্স সেক্টর! ফ্রান্সের সাথে ৬৩,০০০ কোটি টাকার চুক্তি জন্য অনুমোদন দিয়েছে কেন্দ্র সরকার

Article By – সুনন্দা সেন

Untitled design 2024 08 09T113155.925

আজ (৯এপ্রিল, ২০২৫) সরকারি সূত্রের বরাত দিয়ে ANI (Asian New International) জানিয়েছে, কেন্দ্র সরকার, সরকারি চুক্তি অনুমোদনের পর ফ্রান্স থেকে দেশ ২৬টি রাফালে মেরিন যুদ্ধবিমান (Marine fighter aircrafts) কিনতে চলেছে। আশা করা হচ্ছে যে আগামী কয়েক সপ্তাহের মধ্যে ৬৩,০০০ কোটি টাকারও বেশি মূল্যের এই চুক্তিটি স্বাক্ষরিত হবে। এছাড়া এই চুক্তিতে ২২টি সিঙ্গেল সিটার এয়ার ক্রাফ্ট এবং চারটি টুইন সিটার ভেরিয়েন্ট রয়েছে।

8 3

এই চুক্তিটি বিশেষ করে ভারতীয় নৌবাহিনীর (Navy’s) অপারেশনাল প্রয়োজনীয়তা পূরণের জন্য ডিজাইন করা হয়েছে। আগে প্রকাশিত টাইম অফ ইন্ডিয়া বা TOI-এর প্রতিবেদন অনুসারে, Rafale-M জেটগুলি দেশীয় বিমানবাহী এয়ারক্রাফ্ট INS Vikrant-এর অপারেশনের জন্য তৈরি করা হবে। এই চুক্তিতে উন্নত অস্ত্র, সিমুলেটর এবং ক্র প্রশিক্ষণ সহ পাঁচ বছরের কর্মক্ষমতা ভিত্তিক লজিস্টিক সহায়তা রয়েছে। এছাড়াও ২০১৬ সালে স্বাক্ষরিত ৫৯,০০০ কোটি টাকার চুক্তির অধীনে ভারতীয় বিমান বাহিনীতে ইতিমধ্যেই অন্তর্ভুক্ত ৩৬টি রাফাল জেটের জন্য রিটেল যন্ত্রাংশ অন্তর্ভুক্ত থাকবে।

ফেব্রুয়ারি, ২০২৫-এর শুরুতে TOI জানিয়েছিল, ডাসল্ট অ্যাভিয়েশনের তৈরি ২৬টি Rafaly M, জেট চুক্তি স্বাক্ষরের ৩৭ থেকে ৬৫ মাসের মধ্যে সরবরাহ করা হবে বলে আশা করা হচ্ছে। একটি সরকারি সূত্রের বরাত দিয়ে টাইমস অফ ইন্ডিয়া আরও জানিয়েছে যে, নতুন আন্তঃসরকারি চুক্তিটি IAF চুক্তির জন্য স্বাক্ষরিত চুক্তির প্রতিফলন, ২০৩০-৩১ সালের মধ্যে সমস্ত জেট ফ্রান্স থেকে সরবরাহ করা হবে বলে আশা করা হচ্ছে। 

BWI 600 x 200

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading