buzywithinfoBuzy With Info
Everything About Business
Post office

দ্রুত বৃদ্ধি পাচ্ছে পোস্ট অফিসের রেকারিং ডিপোজিটে বিনিয়োগ! ৫ বছরের বিনিয়োগে কত টাকা পাবেন রিটার্ণ?

Article By – সুনন্দা সেন

Untitled design 2024 08 09T113155.925

ফিক্সড ডিপোজিট (FD)- এর মতো রেকারিং ডিপোজিটে (RD)- এ বিনিয়োগে দ্রুত বৃদ্ধি দেখতে পাওয়া যাচ্ছে। আর এই চিত্র কেবল ব্যাংকে নয় পোস্ট অফিসেও দেখতে পাওয়া যাচ্ছে। সাধারণ মানুষ নিরাপদে বিনিয়োগ করার জন্য ব্যাংকের পাশাপাশি পোস্ট অফিসের স্কিমগুলি বেছে নিয়েছেন। পোস্ট অফিসের মোট ১০ টি স্কিমের মধ্যে একটি হল ‘পোস্ট অফিস রেকারিং ডিপোজিট স্কিম’। 

5

পোস্ট অফিস রেকারিং ডিপোজিট স্কিমে আপনি প্রতিমাসে নির্দিষ্ট পরিমাণ অর্থ জমা করতে পারবেন। তারপর স্কিমের ম্যাচুরিটিতে আপনি সুদ সহ জমাকৃত মোট অর্থ ফেরত পাবেন। এই স্কিমের বিনিয়োগের মেয়াদ হলো ৫ বছর। আর একজন বিনিয়োগকারী পোস্ট অফিসের এই RD স্কিমে নুন্যতম ১০০ টাকা থেকে বিনিয়োগ শুরু করতে পারেন। তারপরে ১০ এর গুণিতকে বিনিয়োগের পরিমাণ বাড়বে। অবশ্য বিনিয়োগের পরিমাণের কোনো উচ্চ সীমা নির্ধারিত নেই। আর রেকারিং ডিপোজিটে বার্ষিক ৬.৫% সুদ পাওয়া যায়। 

পোস্ট অফিসে RD- এ বিনিয়োগ করার ক্ষেত্রে যে সমস্ত যোগ্যতা লাগে আসুন দেখে নেওয়া যাক:- 

  1. যেকোনো প্রাপ্ত বয়স্ক ব্যক্তি পোস্ট অফিসে রেকারিং ডিপোজিট অ্যাকাউন্ট খুলতে পারবেন। 
  1. ১০ বছরে কম বয়সী হলে অবশ্য বিনিয়োগ করা যাবে তার নামে, তবে অ্যাকাউন্ট খোলার সময় অভিভাবকদের স্বাক্ষর লাগবে। 
  1. প্রতিবন্ধি ব্যক্তি হলে সেক্ষেত্রে পিতা-মাতার নামে RD অ্যাকাউন্ট খোলার সুবিধা আছে। 
  1. অবশ্যই ভারতীয় হতে হবে। 

পোস্ট অফিসের ৫ বছর মেয়াদের রেকারিং ডিপোজিট বা RD স্কিমে কত টাকা জমা করলে কত টাকা রিটার্ণ পাওয়া যায় তা দেখে নেওয়া যাক। এক্ষেত্রে মাসিক বিনিয়োগের সীমা ১০০০ থেকে ৫ হাজার টাকা করা হয়েছে এবং বার্ষিক ৬.৫০% সুদের হারে। –

New in article ads By Sir 1
প্রতিমাসের জমা করা টাকার পরিমাণমোট জমানো টাকার পরিমাণজমা টাকার উপর সুদের পরিমানমোট রিটার্ণের পরিমান
১০০০ টাকা৬০,০০০ টাকা১০,৯৮৯ টাকা৭০,৯৮৯ টাকা
১৫০০ টাকা৯০,০০০ টাকা১৬,৪৮৭ টাকা১,০৬,৪৮ টাকা
২০০০ টাকা১,২৮,০০০ টাকা২১,৯৮৩ টাকা১,৪১,৯৮৩ টাকা
২৫০০ টাকা১,৫০,০০০ টাকা২৭,৪৮১ টাকা১,৭৭,৪৮১ টাকা
৩০০০ টাকা১,৮০,০০০ টাকা৩২,৯৭২ টাকা২,১২,৯৭২ টাকা
৩৫০০ টাকা২,১০,০০০ টাকা৩৮,৪৬৫ টাকা২,৪৮,৪৬৫ টাকা
৪০০০ টাকা২,৪০,০০০ টাকা৪৩,৯৬৮ টাকা২,৮৩,৯৬৮ টাকা
৪৫০০ টাকা২,৭০,০০০ টাকা৪৯,৪৬৪ টাকা৩,১৯,৪৬৪ টাকা
৫০০০ টাকা৩,০০,০০০ টাকা৫৪,৯৫৭ টাকা৩,৫৪,৯৫৭ টাকা
BWI 600 x 200

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading