ইতিমধ্যেই শুরু হয়ে গেছে ২০২৩-২৪ অর্থবছরের জন্য আয়কর জমা করার প্রক্রিয়া। ITR ফাইল করার শেষ তারিখ ধার্য্য করা হয়েছে ৩১ জুলাই, ২০২৪। নির্ধারিত দিনের মধ্যে আয়কর জমা না দিলে ১৯৬১ সালের আয়কর আইনের 234F ধারা অনুসারে করদাতাদের জরিমানা দিতে হয়। তবে এবার জানা যাচ্ছে ৩১ জুলাইয়ের পর Income Tax Return জমা দিলেও দিতে হবে না জরিমানা। অবশ্য সবার জন্য নয় সুবিধাটি। তবে কারা পাবেন এই সুবিধা?
নির্ধারিত দিনের পর যে Income Tax Return জমা পড়ে তা Belateted ITR হিসাবে ধরা হয়। এক্ষেত্রে যাদের বার্ষিক আয় ৫ লক্ষ টাকার ভেতরে তাদের ক্ষেত্রে মাত্র ১ হাজার টাকা জরিমানা দিতে হয়। তবে যে করদাতার বার্ষিক আয় বেশি তাদের ৫ হাজার টাকা অব্দি জরিমানা দিতে হয়।
সরকারি প্রকল্পের কোর্স
এক যাদের Income Tax Return ফাইলিংয়ের সময় কোনও কর প্রদেয় না থাকে তাহলে জরিমানা নাও দিতে হতে পারে। আবার বেশকিছু জনগণ কর রিফান্ড পাওয়ার জন্য Income Tax Return ফাইল করেন। অবশ্য এক্ষেত্রে তাদের বার্ষিক আয় কর সীমার অধীনে হওয়া আবশ্যক। যদি এমন করদাতা ৩১ জুলাই, ২০২৪ পর Income Tax Return ফাইল করেন সেক্ষেত্রে আয়কর দপ্তরকে কোনো প্রকার জরিমানা দিতে হবে না। যদি রিফান্ড প্রাপ্ত করদাতার বার্ষিক আয় কর ছাড়ের অতিরিক্ত হয় তাহলে জরিমানা বাধ্যতা মূলক।

Article By – সুনন্দা সেন





