buzywithinfoBuzy With Info
Everything About Business
Tax

আগামী মাস থেকে বেশকিছু ক্ষেত্রে নিয়ম পরিবর্তীত হবে! পরিবর্তিত নিয়ম কার্যকর হওয়ার তারিখ সহ আয়কর সম্পর্কে জানুন বিস্তারিত।

Article By – সুনন্দা সেন

Untitled design 2024 08 09T113155.925

২৩ জুলাই, ২০২৪-এ সংসদে পেশ করা সম্পূর্ণ কেন্দ্রীয় বাজেট ২০২৪-২৫- এ সিকিউরিটিজ লেনদেন কর বা STT, TDS হার, আধার কার্ড এবং শেয়ার বাইব্যাক সম্পর্কিত কিছু পরিবর্তন এনেছে সরকার। পাশাপাশি বিশ্বাস স্কিম 2.0 (Vishwas scheme 2.0)-ও একই তারিখ থেকে বাস্তবায়িত হবে। আগামী ১অক্টোবর, ২০২৪ থেকে নতুন পরিবর্তিত নিয়ম এবং করের হার কার্যকর হবে। চলুন তবে পরিবর্তিত হবে যে বিষয়গুলিতে দেখা যাবে সেগুলির বিষয় জেনে নেওয়া যাক:-

10
  1. আধার:- PAN- এর অপব্যবহার এবং জালিয়াতের সমস্যাগুলি রোধ করার জন্য ১ অক্টোবর, ২০২৪ থেকে আধার নম্বরের পরিবর্তে আধার এনরোলমেন্ট আইডি (Aadhar Enrollment ID) ব্যবহার করা যাবে না। 
  1. STT বা সিকিউরিটিজ ট্রানজেক্সান ট্যাক্স:-  এটি হল ইক্যুইটি শেয়ার, ফিউচার অ্যান্ড অপশান সহ বিভিন্ন সিকিউরিটিজ ক্রয় এবং বিক্রয়ের উপর ধার্য করা ট্যাক্স। সম্পূর্ণ বাজেট ২০২৪-২৫-এ ফিউচার অ্যান্ড অপশান (F&O) ট্রেডিং- এ STT প্রিমিয়ামের পরিমাণ যথাক্রমে ০.০২% এবং ০.১%-এ উন্নীত করার প্রস্তাব করেছে। যা ১ অক্টোবর থেকে কার্যকর হবে।
  1. সরকারি বন্ডে TDS রেট:  বাজেট ২০২৪-২৫- এ ফ্লোটিং রেট বন্ড সহ কেন্দ্রীয় এবং রাজ্য সরকারের বন্ড গুলিতে TDS-এর সাথে সম্পর্কিত ব্যবস্থা চালু করেছে। ১ অক্টোবর ২০২৪ থেকে এই বন্ডগুলিতে ১০% TDS হার প্রযোজ্য হবে। 
  1. TDS রেট:-  ১ অক্টোবর থেকে জীবন বীমা পলিসির জন্য অর্থপ্রদান, ব্রোকারেজ কমিশন, HUF/ ব্যক্তি দ্বারা ভাড়া প্রদান এবং HUF দ্বারা নির্দিষ্ট অর্থ প্রদানের জন্য TDS হার হ্রাস করা হয়েছে। তা ৫% থেকে ২%-এ আনা হয়েছে। ই-কমার্স অপারেটদের জন্য TDS হার ১% থেকে কমিয়ে ০.১% করা হয়েছে। 

শেয়ার বাইব্যাক:  কেন্দ্রীয় বাজেট ২০২৪-২৫-এ শেয়ার বাইব্যাকের উপর নতুন কর নিয়ম চালু করা হয়েছে। যা ১ অক্টোবর থেকে কার্যকর হবে। নতুন নিয়মে করের বোঝা কোম্পানি থেকে শেয়ারহোল্ডার কাছে স্থানান্তরিত হবে।

BWI 600 x 200

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading