buzywithinfoBuzy With Info
Everything About Business
Untitled design 25

আপনার PPF অ্যাকাউন্ট আছে? অ্যাকাউন্ট ম্যাচিওর হওয়ার পর প্রয়োজনীয় কাজ কী জানেন?

ভারত সরকার দেশের সাধারণ জনগণের কথা ভেবে এবং আর্থিক নিরাপত্তা প্রদানের জন্য বিভিন্ন সময় নানান স্কিম চালু করেছে। আর এমনি একটি স্কিম হল PPF বা পাবলিক প্রভিডেন্ট ফান্ড। যা একটি দীর্ঘমেয়াদী সরকার নিয়ন্ত্রিত বিনিয়োগ স্কিম। PPF- এ বিনিয়োগকৃত অর্থ ৮০ সি আইন ধারার অধীনে সঞ্চয় করা হয়।

3

আর আপনারা অর্থাৎ একজন বিনিয়োগকারী প্রতিমাসে সর্বনিম্ন ৫০০ টাকা থেকে একটি আর্থিক বছরে সর্বোচ্চ ১.৫ লক্ষ টাকা জমা করতে পারেন। PPF – এর সুদ বার্ষিক চক্রবৃদ্ধি হারে পাওয়া যায়। সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হল একটি PPF অ্যাকাউন্ট ১৫ বছর পর ম্যাচিওর হয়। আর বিনিয়োগকারী সেই সময় তিনটি বিকল্প পেয়ে থাকেন। সেগুলি হল:- 

  1. ম্যাচিওর হওয়ার পর যদি অর্থের অতিরিক্ত প্রয়োজন থাকে বা বিনিয়োগকারী পুনঃরায় বিনিয়োগ করার বিষয় না ভেবে থাকেন তবে ম্যাচিওর হওয়া অর্থ তুলে নিতে পারেন।
  1. বিনিয়োগকারীরা চাইলে ম্যাচিওরিটির সময় আদর্শগত ভাবে PPF থেকে প্রাপ্ত অ্যামাউন্টের সাথে আরও কিছু অর্থ যোগ করে বিনিয়োগটি প্রসারিত করতে পারেন। এর থলে একজন বিনিয়োগকারী ধারা ৮০ সি- এর অধীনে ১.৫০ লক্ষ টাকার কর সুবিধার সাথে একসঙ্গেঁ পাবেন প্রতিবছরে একবার PPF অ্যাকাউন্ট একবার বিদ্যমান পরিমান এবং নতুন আমানতি সুদের হারে টাকা তুলতে। সরকার নিয়ন্রিত PPF স্কিমের ক্ষেত্রে ৫ বছরের এক্সটেনশনের শুরুতে মোট টাকা থেকে টাকা তোলার সীমা ৬০% পর্যন্ত সীমাবদ্ধ করা হয়েছে। এছাড়া যে ব্যাক্তি বিনিয়োগ প্রসারিত করছেন তাদের ফর্ম ফিল আপ করে PPF ম্যাচিওর হওয়ার এক বছরের মধ্যে পূরোনো বিনিয়োগের সমস্ত বিবরণ এবং নতুন বিনিয়োগ সহ অ্যাকাউন্ট সম্প্রসারণ সম্পর্কে ব্যাংক বা পোস্ট অফিসকে জানাতে হবে। আর এমনটা না করতে আমানতের উপর সুদ পাওয়া যাবে না।
Your paragraph text 5
  1. একাংশ বিশেষকদের মতে, PPF অ্যাকাউন্ট ম্যাচিওর হওয়ার পর আপনারা যদি বিনিয়োগটি প্রসারিত করতে না চান, তবে আপনারা যে অর্থ পাবেন তা অন্য বিনিয়োগ বিকল্পে বিনিয়োগ করতে পারেন। সেক্ষেত্রে Index fund- এ বিনিয়োগ করা বুদ্ধিমানের কাজ হবে। 

ম্যাচিওর হওয়ার পর কী কী করতে পারেন বা করা উচিত তা আমরা জানলাম। তবে যে সকল বিনিয়োগকারীরা ভাবছেন PPF – এ বিনিয়োগ করবেন তাদের প্রথমে জানতে হবে এই সরকারি স্কিমের বিষয়, কিভাবে বিনিয়োগ করবেন এবং করে থেকে করা ভালো। আর আপনাদের এই বিষয় সাহায্য করবো আমরা। কেবল PPF নয়, Central Government- এর সমস্ত স্কিমের বিষয় জানুন আমাদের কোর্স এর মাধ্যমে।

5

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading