Article By – সুনন্দা সেন

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ অর্থাৎ ৯ ডিসেম্বর, ২০২৪ হরিয়ানা পানিপত সফরের সময় ভারতের জীবন কর্পোরেশন বা LIC- এর ‘বীমা সখী যোজনা’ উদ্বোধন করেছেন। এই প্রকল্পটি ১৮ থেকে ৭০ বছর বয়সী মহিলাদের প্রশিক্ষন এবং আর্থিকভাবে ক্ষমতায়নের লক্ষ্যে তৈরি করা হয়েছে। বিশেষ করে তাদের জন্য যারা দশ শ্রেণী পাশ করেছেন। ‘বীমা সখী যোজনা’ সারা দেশের ১ লক্ষ মহিলাকে LIC এজেন্ট হিসাবে প্রশিক্ষণ দেবে। যার মধ্যে হরিয়ানার ৮,০০০ জন রয়েছেন।
আর্থিক সাক্ষরতা এবং বীমা সচেতনতা প্রচারের সময় এই ১ লক্ষ মহিলারা প্রথম বছরে ৭,০০০ টাকা, দ্বিতীয় বছরে ৬,০০০ টাকা এবং তৃতীয় বছরে ৫,০০০ টাকা করে মাসিক স্টাইপেন্ড (উপবৃত্তি) পাবেন। এই কর্মসূচীর অধীনে মহিলারা বীমা এজেন্ট হওয়ার সুযোগ পাবেন। কারণ ‘বীমা সখী যোজনা’-র উদ্দেশ্য হল গ্রামীণ মহিলাদের চাকরির সুযোগ এবং আর্থিক সহায়তা প্রদান করা। নারী ক্ষমতায়ন হল ‘Viksit Bharat’ (বিকশিত ভারত) ২০৪৭ এর বড় ফোকাস। যে কারণে ২০২৪-২৫ অর্থবছরের বাজেটে মহিলাদের জন্য ৩ লক্ষ কোটি টাকারও বেশি বরাদ্দ করা হয়েছে।
আরও জানা যাচ্ছে যে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অনুষ্ঠান চলাকালীন সম্ভাব্য বীমা সখীদেের নিয়োগপত্রও বিতরন করেন। পানিপথের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এই প্রকল্প চালু করার পাশাপাশি কর্ণালের মহারানা প্রতাপ হার্ট কালচারাল ইউনিভার্সিটির মূল ক্যাম্পাসের ভিত্তিপ্রস্তরও স্থাপন করেন। এটি অবশ্যই উল্লেখ করা উচিৎ যে মূল ক্যাম্পাসের পাশাপাশি ৪৯৫ একর জমি জুড়ে বিস্তৃত ছয়টি আঞ্চলিক গবেষণা কেন্দ্র প্রতিষ্ঠিত হবে বলেও জানা গেছে। আর এই জন্য ৭০০ কোটি টাকারও বেশি ব্যয় করবে সরকার।




