buzywithinfoBuzy With Info
Everything About Business
LICFT

LIC- এর সঞ্চিত অর্থ পাকিস্তানের GDP- র দ্বিগুণ! বীমা সংস্থার মোট সম্পদের পরিমান কত?

ভারত বিশ্বের পঞ্চম বৃহত্তম অর্থনীতির দেশ। যা চলতি অর্থবছরে বদলে যাবে বলেও ধারণা অনেকের। বর্তমানে ভারতের মোট GDP– এর পরিমাণ ৩ কোটি ৩৯ লক্ষ কোটি টাকা। অন্যদিকে এই বিষয়ে অনেকটাই পিছিয়ে রয়েছে প্রতিবেশী দেশ পাকিস্তান। এবার ভারতের এক বীমা সংস্থার গচ্ছিত অর্থের পরিমাণ থেকেও পাকিস্তানের GDP কম বলে জানা যাচ্ছে। 

9

দেশের রাষ্ট্রায়ত্ত বীমা সংস্থা এলআইসি-এর গচ্ছিত অর্থের পরিমাণ যে নতুন গন্ডি পেরিয়েছে। এটিকে বিমা সংস্থার জন্য নতুন মাইল ফলক বলে মনে করা হচ্ছে। কারণ এর অতীতে কোনো দিনই ভারতের অন্যান্য বীমা সংস্থা সহ এলআইসি- এই মাইল ফলক পর্যন্ত পৌঁছাতে পারেনি। সম্প্রতি ভারতের রাষ্ট্রায়ত্ত বীমা সংস্থার মোট সম্পত্তি পাঁচ লক্ষ কোটি টাকার গন্ডি পেরিয়েছে।

সরকারি প্রকল্পের কোর্স

মার্চ মাসের শেষের হিসাব অনুযায়ী, LIC- এর মোট সম্পত্তির পরিমাণ ৫২,২১,৮৮৭ কোটি টাকা। যা প্রায় একবছরে ১৬.৪৮% বৃদ্ধি পেয়েছে। আর এই বৃদ্ধি অর্ধেক এসেছে এই বছরের প্রথম ছয় মাস থেকে। 

LIC
BWI 600 x 200

Article By – সুনন্দা সেন

Untitled design 2024 08 09T113155.925

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading