প্রচুর সম্পত্তি বিক্রি করে দিতে চলেছে দেশের বৃহত্তম বিমা সংস্থা এলআইসি। বেশ কিছু শহরে সম্পত্তি বিক্রি করে 50 থেকে 60 হাজার কোটি টাকার সংগ্রহ করার প্রস্তুতি নিতে শুরু করেছে এই বিমা সংস্থা। শীঘ্রই এই কোম্পানি বেশ কিছু শহরে তার প্লট এবং বাণিজ্যিক সম্পত্তি বিক্রি করতে পারে বলে খবর। আর এই বিক্রি শুরু হওয়ার কথা মুম্বই থেকে।
দেশ জুড়ে প্রতিরক্ষা এবং রেলওয়ের পরে, সবচেয়ে বেশি জমির মালিক এলআইসি। দেশ জুড়ে প্রধান প্রধান শহরগুলিতে প্রচুর সংখ্যক প্লট এবং বাণিজ্যিক ভবনের মালিক এই সংস্থা। এর মধ্যে রয়েছে দিল্লির কনট প্লেসের জীবন ভারতী বিল্ডিং, কলকাতার চিত্তরঞ্জন অ্যাভিনিউতে এলআইসি বিল্ডিং এবং মুম্বইয়ের বিল্ডিং। উত্তরাখণ্ডের বিখ্যাত হিল স্টেশন মুসৌরির মল রোডে অবস্থিত SBI বিল্ডিংটিও LIC -এর আওতায়।
দেশের বৃহত্তম প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী LIC। বর্তমানে এলআইসির মোট সম্পদের পরিমাণ পরিমাণ 51 ট্রিলিয়ন টাকারও বেশি। জানা গিয়েছে যে, এলআইসির এই সম্পত্তি বিক্রির পেছনে রয়েছে একটি পরিকল্পনা। রিয়েল এস্টেট সম্পদ নগদীকরণ করার সর্বোত্তম উপায় নিয়ে বর্তমানে আলোচনা চলছে এই বিমা সংস্থার অন্দরে।
সরকারি প্রকল্পের কোর্স
সম্পত্তি বিক্রির আনুষ্ঠানিক প্রক্রিয়ার জন্য শেষ মূল্যায়ন অনুসারে, এলআইসির রিয়েল এস্টেট সম্পদের মূল্য বর্তমানে 50,000 থেকে 60,000 কোটি টাকা। কিন্তু প্রকৃত মূল্য এর থেকে প্রায় পাঁচগুণ বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে। সরকারি সম্পদ বিনিয়োগের ক্ষেত্রে DIPAM এর অনুমোদন প্রয়োজন।

কিন্তু ডিপার্টমেন্ট অফ ইনভেস্টমেন্ট অ্যান্ড পাবলিক অ্যাসেট ম্যানেজমেন্ট (DIPAM) এবং আর্থিক পরিষেবা বিভাগে পাঠানো ইমেলের এখনো কোনও প্রতিক্রিয়া পায়নি এলআইসি। এই প্রথমবার এলআইসির রিয়েল এস্টেট বিক্রি করার চেষ্টা করা হচ্ছে তা নয়। ইতিপূর্বে চেষ্টা করা হলেও আইনি জটের কারণে কাজ এগোতে পারেনি।
Article By – আস্তিক ঘোষ




