Article By – সুনন্দা সেন

কেন্দ্রীয় ইলেকট্রনিক্স এবং তথ্যপ্রযুক্তি (IT) মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেছেন যে সরকার ইলেকট্রনিক্স কম্পোনেন্টস ম্যানুফ্যাকচারিং স্কিমের অধীনে প্রাপ্ত ২৪৯টি প্রস্তাবের মধ্যে ৫,৫৩২ কোটি টাকার সাতটি প্রকল্পের অনুমোদন করেছে। তিনি বলেন, অনুমোদিত প্রকল্পগুলি থেকে ইলেকট্রনিক্স কম্পোনেন্ট উৎপাদনের ফলে প্রায় ২০,০০০ কোটি টাকার আমদানির বিল হ্রাস পাবে। সাথে তিনি আরও বলেন যে মাল্টি-লেয়ার প্রিন্টেড সার্কিট বোর্ড (PCB) বা মাদারবোর্ড বেস, ক্যামেরা মডিউল, কপার ল্যাপিনেট এবং পলিপ্রোপিলিন ফিল্ম (ভোক্তা ইলেকট্রনিক্সের ক্যাপাসিটরে ব্যবহৃত) তৈরির প্রস্তাব অণুমোদিত হয়েছে।
কেইনস গ্রুপের চারটি প্রকল্প এবং সিরমা গ্রুপ, অ্যাসেট সাকির্টস অফ অ্যাম্বার গ্রুপ ও SRF-এর একটি করে প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে। আর সেগুলি হলো:
- কেইনসের ৩,২৮০ কোটি টাকা বিনিয়োগের চারটি প্রকল্পের মধ্যে রয়েছে ৪,৩০০ কোটি টাকার মাল্টি শেয়ার PCBs, ১২,৬৩০ কোটি টাকা মূল্যের ক্যামেরা মডিউল সাব-অ্যাসেম্বলি এবং ৬,৮৭৪ কোটি টাকা মূল্যের HDI (হাই-ডেনসিটি ইন্টারনেট কানেক্ট) PCB।
- ৯৯১ কোটি টাকা বিনিয়োগের অ্যাসেন্ট সার্কিট প্রকল্পে ৭,৮৪৭ কোটি টাকা মূল্যে মাল্টি-লেয়ার PCB তৈরির সম্ভাবনা।
- সিরমা স্র্যাটেজিক ইলেকট্রনিক্সের ৭৬৫ কোটি টাকা বিনিয়োগের ফলে ৬,৯৩৩ কোটি টাকা মূল্যে মাল্টিলেয়ার PCB তৈরি হবে।
- SRF লিমিটেডের ৪৯৬ কোটি টাকার বিনিয়োগ প্রস্তাবে ১.৩১১ কোটি টাকা মূল্যে পলিপ্রোপিলিন ফিল্ম তৈরির সম্ভাবনা রয়েছে।




