buzywithinfoBuzy With Info
Everything About Business
SEBI

মার্কেট ম্যানুপুলেশনের জন্য ৮৮৬টি সত্তার বিরুদ্ধে আইনী পদক্ষেপ বাজার নিয়ন্ত্রকের; অর্থমন্ত্রী কী বললেন?

Article By – সুনন্দা সেন

Untitled design 2024 08 09T113155.925

১৯ আগস্ট, ২০২৫ (মঙ্গলবার) সাংসদে জানানো হয়েছে বাজার নিয়ন্ত্রক সংস্থা SEBI (সেবি) এপ্রিল, ২০২৪ থেকে জুন, ২০২৫ পর্যন্ত সিকিউরিটিজ মার্কেটে প্রতারণামূলক এবং অন্যান্য বাণিজ্য অনুশীলনে লিপ্ত থাকার জন্য ৮৮৬টি সত্তার বিরুদ্ধ আইন অনুসারে ব্যবস্থা নিয়েছে। সাধারণত মূল্য ও ভ্যালুর ক্ষেত্রে ম্যানুপুলেশন বা হেরফের এবং ফ্রন্ট রানিংসহ বেশকিছু নিয়ম লঙ্ঘনগুলি সিকউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়ার (SEBIs) প্রতারণামূলক ও অন্যায্য বাণিজ্য অনুশীলন বা PFUTP (Prohibition of Fraudulent and Unfair Trade Practices)  নিয়মের আওতায় আসে।

10

রাজ্যসভায় এক লিখিত জবাবে অর্থমন্ত্রী নির্মলা সীতারমন জানিয়েছেন, সেবি PFUTP- এর প্রবিধান, ২০০৩ এর বিধান লঙ্ঘনের জন্য সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া (SEBI) ১ এপ্রিল, ২০২৪ থেকে ৩০ জুন, ২০২৫ সময়কালে ৮৮৬টি সত্তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিয়েছে। তালিকাভুক্ত কোম্পানিগুলির আর্থিক বিবরণীতে ভুল বিবৃতি দেওয়ার অভিযোগের তদন্ত করে বাজার নিয়ন্ত্রক সংস্থা। ভুল বিবৃতি দেওয়া আর্থিক বিবরণী এই ধরনের তালিকাভুক্ত কোম্পানিগুলির সিকিউরিটির দামের উপর প্রত্যক্ষ বা পরোক্ষ প্রভাব ফেলতে পারে, যার ফলে সিকিউরিটিজ আইন লঙ্ঘন হতে পারে। 

আর সেই তদন্তের ফলাফলের ভিত্তিতে SEBI লঙ্ঘনকারীদের বিরুদ্ধে যথাযথ প্রয়োগমূলক ব্যবস্থা গ্রহণ করে। এদিকে ভারতীয় বাজারে বিদেশী সংস্থাগুলির ব্যবসা পরিচালনার নিয়মকানুন সম্পর্কে এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ভারতীয় সিকিউরিটিজ বাজারে বিদেশী পোর্টফোলিও বিনিয়োগকারীদের (FPIs) বিনিয়োগ SEBI আইন,1992, SEBI FPIs রেগুলেশন, 2019 এবং এর অধীনে জারি করা সার্কুলার, সেইসাথে বৈদেশিক মুদ্রা ব্যবস্থাপনা আইন,1999 এবং এর অধীনে প্রণীত নিয়ম দ্বারা নিয়ন্ত্রিত হয়। যার মধ্যে রয়েছে বৈদেশিক মুদ্রা ব্যবস্থাপনা (ডেট-বহির্ভূত ইনস্ট্রুমেন্ট) নিয়ম, 2019 এবং বৈদেশিক মুদ্রা ব্যবস্থাপনা (ডেট ইনস্ট্রুমেন্ট) রেগুলেশন, 2019।

BWI 600 x 200

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading