buzywithinfoBuzy With Info
Everything About Business
Maruti Suzuki

রেলের পরিষেবায় ব্যাপক লাভ মারুতি সুজুকির! পরিবহনে কত টাকা বাঁচল সংস্থার?

ভারতীয় রেলওয়ের মাধ্যমে 2 মিলিয়ন গাড়ি ডেলিভারি করল মারুতি সুজুকি ইন্ডিয়া লিমিটেড (MSIL)। ভারতের প্রথম অটোমোবাইল কোম্পানি হিসেবে Maruti Suzuki এই মাইলফলক স্পর্শ করতে পেরেছে। 2014-15 সালে 65,700 ইউনিট পাঠিয়েছিল Maruti Suzuki। 2023-24 সালে তার কয়েক গুণ বেড়ে 447,750 ইউনিটে গিয়ে ঠেকেছে। যানজট মুক্ত, নিরাপদ যানবাহন পরিবহনের জন্য রেলপথের থেকে ভালো আর কি হতে পারে!

4

ভারতীয় রেলপথ ব্যবহার করে 450টিরও বেশি শহরে 20টি গন্তব্যে যানবাহন পাঠিয়েছে জাপানি গাড়ি নির্মাণকারী সংস্থা। এক দশক আগে অটোমোবাইল ফ্রেইট ট্রেন অপারেটর লাইসেন্স পাওয়ার জন্য ভারতে প্রথম কোম্পানি হয়ে যানবাহন প্রেরণের জন্য রেলপথ ব্যবহারে এগিয়ে যায় মারুতি সুজুকি। তারপর থেকে, রেলপথ ব্যবহার করে যানবাহন প্রেরণে এই কোম্পানি ধীরে ধীরে বহু হারে বাড়িয়েছে।

গ্রিন লজিস্টিকসে নিরন্তর প্রচেষ্টার মাধ্যমে মারুতি সুজুকি প্রায় 10,000 মেট্রিক টন CO2 নির্গমন হ্রাস করতে সক্ষম হয়েছে। পাশাপাশি প্রায় 270 মিলিয়ন লিটার জ্বালানি সাশ্রয় করেছে বলে জানিয়েছেন Maruti Suzuki ইন্ডিয়ার ম্যানেজিং ডিরেক্টর তথা সিইও হিসাশি তাকুচি।

হিসাশি তাকুচি আরও জানিয়েছেন, “আমাদের উৎপাদন ক্ষমতা 2030-31 অর্থবছরের মধ্যে প্রায় 2 মিলিয়ন ইউনিট থেকে 4 মিলিয়ন ইউনিটে দ্বিগুণ হওয়ার সঙ্গে সঙ্গে, আমরা আগামী 7-8 বছরে যানবাহন প্রেরণে রেলওয়ের ব্যবহার 35 শতাংশের কাছাকাছি বৃদ্ধি করার পরিকল্পনা করছি। আমরা 2070 সালের মধ্যে ভারত সরকারের নিট শূন্য নির্গমন লক্ষ্যমাত্রার প্রতি প্রতিশ্রুতিবদ্ধ”।

1

চলতি বছরের শুরুর দিকে, পিএম গতি শক্তি প্রোগ্রামের অধীনে, গুজরাটে ভারতের প্রথম অটোমোবাইল ইন-প্লান্ট রেলওয়ে সাইডিং উদ্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রতি বছর প্রায় 300,000 যানবাহন প্রেরণের ক্ষমতা রাখে এই ইউনিট। পরবর্তী ইন-প্লান্ট রেলওয়ে সাইডিং মানেসার ফেসিলিটির জন্য কাজ চলছে এবং তা শীঘ্রই চালু হবে।

BWI 600 x 200

Article By – আস্তিক ঘোষ

Untitled design 2024 08 09T113155.925

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading