buzywithinfoBuzy With Info
Everything About Business
crpfig

মাত্র 2 টাকায় ফসলের বিমা! অভিনব সুযোগ নিয়ে এল মোদী সরকার

ভারত কৃষিপ্রধান দেশ। এদেশের মোট জনসংখ্যার একটি বড় অংশের জীবন ও জীবিকা এখনও কৃষিকাজের উপরেই নির্ভরশীল। কিন্তু কৃষিকাজ করতে গিয়ে অনেক সময় অনিশ্চয়তার মুখে পড়তে হয় কৃষকদের। এবার এই অনিশ্চয়তা থেকে কৃষকদের বাঁচানোর জন্য কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে চালু করা হয়েছে পিএম ফসল বিমা যোজনা (PM Fasal Bima Yojana)।

2 1

PM Fasal Bima Yojana

সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হল, এই বিমা প্রকল্পে কৃষকদের মোট প্রিমিয়ামের মাত্র দুই শতাংশ দিতে হবে। 98.5 শতাংশ দেবে সরকার। চলতি বছরে কেন্দ্রীয় কৃষি মন্ত্রক খরিফ ফসলের জন্য বিমা প্রকল্প শুরু করেছে। সম্প্রতি, কৃষি মন্ত্রক জানিয়েছে যে, শস্য বিমা সপ্তাহ শুরু হচ্ছে 1 জুলাই থেকে, চলবে 7 জুলাই 2024 পর্যন্ত।

সরকারি প্রকল্পের কোর্স

কৃষকদেরকে PMFBY-এ নিজেদের নাম নথিভুক্ত করে আয় সুরক্ষিত করার জন্য অনুরোধ করেছে কেন্দ্রীয় কৃষি মন্ত্রক। এই প্রকল্পের মাধ্যমে প্রাকৃতিক দুর্যোগে নষ্ট হওয়া ফসলের ক্ষতিপূরণ পাবেন কৃষকরা। উল্লেখ্য, প্রধানমন্ত্রী Narendra Modi 2016 সালের 13 জানুয়ারি নতুন স্কিম প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনা (PMFBY) চালু করেন।

Modi

প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনার অধীনে, খরা, বন্যা, শিলাবৃষ্টি, ঝড়, ভূমিধস, ঘূর্ণিঝড়, জলাবদ্ধতা, বজ্রপাতের কারণে আগুন এবং অন্যান্য অপ্রতিরোধযোগ্য ঝুঁকির কারণে ক্ষতি হলে ক্ষতিপূরণ দেওয়া হয় কৃষকদের। এই প্রকল্পের আওতায় শস্য বিমা করেছেন এমন কৃষকদের সমস্ত খরিফ ফসলের জন্য মাত্র 2 শতাংশ এবং সমস্ত রবি ফসলের জন্য 1.5 শতাংশ প্রিমিয়াম দিতে হয়।

বার্ষিক বাণিজ্যিক ও উদ্যান ফসলের ক্ষেত্রে প্রিমিয়াম হবে মাত্র 5 শতাংশ। বাকি প্রিমিয়াম সরকার প্রদান করে। এই স্কিমে সরকারী ভর্তুকিতে কোন উচ্চ সীমা নেই। অবশিষ্ট প্রিমিয়াম 90 শতাংশ হলেও তা সরকার বহন করবে। আপনি যদি PM শস্য বিমা প্রকল্পের নিজের নাম নথিভুক্ত করতে চান তাহলে প্রথমে PM ফসল বিমা প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। ওয়েবসাইটটি হল https://pmfby.gov.in/

BWI 600 x 200

Article By – আস্তিক ঘোষ

Untitled design 2024 08 09T113155.925

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading