ভারত সরকার দেশের সাধারণ মানুষের কথা ভেবে একাধিক স্কিম চালু করেছে। বিশেষ করে অবসর জীবনে আর্থিক স্বাধীনতা প্রদানের জন্য স্কিম চালু করেছে। আর অবসর জীবনের জন্য পরিকল্পনা করা স্কিমগুলির মধ্যে অন্যতম হল অটল পেনশন যোজনা বা APY। এই স্কিম থেকে আপনি প্রত্যেক মাসে ৫ হাজার টাকা পর্যন্ত পেনশন পেতে পারেন বাড়িতে বসে। তবে তার জন্য আপনাকে প্রতিমাসে একটি নির্দিষ্ট পরিমাণ বিনিয়োগ করতে হবে। এরপর যখন ৬০ বছর বয়স হবে তখন থেকে প্রতিমাসে পেনশনের সুবিধা পাবেন। ১৮ থেকে ৪০ বছর বয়সী যেকোনো ভারতীয় নাগরিক, যাদের ITR (Income tax return) ফাইল করতে হয়না তারা এই স্কিমের সুবিধা পেতে পারেন।
ভারত সরকার পরিচালিত অটল পেনশন যোজনায় বিনিয়োগ করার ক্ষেত্রে আপনি মাসিক, বার্ষিক, ত্রৈমাসিক এবং অর্ধ – বার্ষিক পরিকল্পনা গ্রহণ করতে পারেন। আর প্রত্যেক বয়সের ক্ষেত্রে বিনিয়োগের পরিমাণ আলাদা হয়। আজকে আমরা জানবো ৫০০০ টাকা পেনশন পেতে একজন ব্যক্তিতে বয়সের ভিত্তিতে কত টাকা বিনিয়োগ করতে হবে এবং কত সময়ে জন্য। চলুন আর দেরি না করে তালিকার মাধ্যমে তা দেখে নেওয়া যাক:-
| বিনিয়োগ শুরুর বয়স | মাসিক কিস্তির পরিমাণ | বিনিয়োগের সময়সীমা |
| ১৮ বছর | ২১০ টাকা | ৪২ বছর |
| ১৯ বছর | ২২৮ টাকা | ৪১ বছর |
| ২০ বছর | ২৪৮ টাকা | ৪০ বছর |
| ২১ বছর | ২৬৯ টাকা | ৩৯ বছর |
| ২২ বছর | ২৯২ টাকা | ৩৮ বছর |
| ২৩ বছর | ৩১৮ টাকা | ৩৭ বছর |
| ২৪ বছর | ৩৪৬ টাকা | ৩৬ বছর |
| ২৫ বছর | ৩৭৬ টাকা | ৩৫ বছর |
| ২৬ বছর | ৪০৯ টাকা | ৩৪ বছর |
| ২৭ বছর | ৪৪৬ টাকা | ৩৩ বছর |
| ২৮ বছর | ৪৮৫ টাকা | ৩২ বছর |
| ২৯ বছর | ৫২৯ টাকা | ৩১ বছর |
| ৩০ বছর | ৫৭৭ টাকা | ৩০ বছর |
| ৩১ বছর | ৬৩০ টাকা | ২৯ বছর |
| ৩২ বছর | ৬৮৯ টাকা | ২৮ বছর |
| ৩৩ বছর | ৭৫২ টাকা | ২৭ বছর |
| ৩৪ বছর | ৮২৪ টাকা | ২৬ বছর |
| ৩৫ বছর | ৯০২ টাকা | ২৫ বছর |
| ৩৬ বছর | ৯৯০ টাকা | ২৪ বছর |
| ৩৭ বছর | ১,০৮৭ টাকা | ২৩ বছর |
| ৩৮ বছর | ১,১৯৬ টাকা | ২২ বছর |
| ৩৯ বছর | ১,৩১৮ টাকা | ২১ বছর |
Article By – সুনন্দা সেন






