বর্তমানে চাকরির বাজারের অবস্থা শোচনীয়। যার কারণে যুবক -যুবতীরা বেকার ঘরে বসে না থেকে ব্যবসা করে নিজেকে প্রতিষ্ঠিত করার পরিকল্পনা করে থাকে। তবে এই ভাবনার ক্ষেত্রে বড় বাধা হয়ে দাঁড়ায় অর্থ। অর্থাৎ ব্যবসা শুরু করার জন্য যে মূলধনের প্রয়োজন পড়ে তা সকলের কাছে যথাযথ থাকে না। বিশেষ করে মধ্যবিত্ত পরিবারের জন্য ব্যবসায়িক মূলধন জোগাড় করা সহজ হয় না। যার জন্য বহু যুবক – যুবতী নিজের কাছে ভালো ব্যবসায়িক পরিকল্পনা থাকলেও অর্থের জন্য ব্যবসা শুরু করতে পারেন না। তবে এবার আর করতে হবে না চিন্তা, সহজ শর্তে এবং স্বল্প সুদে কেন্দ্রীয় সরকার প্রদান করছে MSME লোন। MSME অর্থাৎ Micro Small Medium Enterprises, যা ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়িদের প্রদান করে। তবে সেক্ষেত্রেও কিছু শর্ত রয়েছে। আর সেগুলি হলো:

- MSME লোন পেতে হলে যুবক-যুবতীদের বয়সের সীমা ১৮ থেকে ২২ বছরের মধ্যে হতে হবে।
- Trading, Manufacturing এবং Service সংক্রান্ত ব্যবসার সাথে যুক্ত হতে হবে।
- যে কোনো ব্যবসার ৫ বছরের অভিজ্ঞতা এবং বর্তমান ব্যবসা ৩ বছরের থাকতে হবে।
MSME লোনের ক্ষেত্রে ঋণ গ্রহীতারা দীর্ঘ সময় ধরে নিজের সুবিধা মতো লোনের অর্থ পরিশোধ করার সুযোগ পান। এছাড়া যেহেতু অনলাইনে আবেদন করা যায় তাই বাড়িতে বসেই কোনো লোন সিকিউরিটি ছাড়া আপনারা অর্থ পেতে পারেন। জানিয়ে রাখা ভালো যে, কেন্দ্রীয় সরকারের এই লোন পেতে কোনো প্রকার বিশেষ ডকোমেন্টসের প্রয়োজন হয় না। আর খুবই সহজে আপনারা কেন্দ্রীয় সরকারের থেকে লোন হিসাবে ৫০ হাজার থেকে ২ কোটি পর্যন্ত আর্থিক সাহায্য পেতে পারেন।

অবশ্য ঋণ না নিয়ে নিজের অর্থ বিনিয়োগ করেও ব্যবসার জন্য মূলধন সংগ্রহ করতে পারেন। এক্ষেত্রে শেয়ার বাজার এবং মিউচ্যুয়াল ফান্ড একটি অনিশ্চিত বিনিয়োগ বিকল্প। এছাড়া বিনিয়োগ করার পর সম্পূর্ন ভাবে ভুলে গেলে চলে না। আবার সব সময় বিশেষজ্ঞদের রিসার্চ অনুযায়ী ফলাফল নাও হতে পারে। তাই এই দুই বিনিয়োগ বিকল্প দেশের সব থেকে বড় ঝুঁকি যুক্ত বিনিয়োগ বিকল্প হয়ে উঠেছে। ঠিক একই কারণে অনেকেই শেয়ার বাজারে বিনিয়োগ করতে ভয় পান। আর এমন বিনিয়োগকারীদের জন্য রয়েছে Central Government schemes। আর এই সকল সরকারি স্কিমে বিনিয়োগ করার জন্য কোনো প্রকার বাজার বিষয়ক জ্ঞান প্রয়োজন পড়ে না। এছাড়া প্রত্যেক মানুষের প্রয়োজনের উপর ভিত্তি করে ভারত সরকার স্কিম চালু করেছেন। আর সেই সমস্ত Central Government schemes –এর মধ্যে আপনার জন্যে কোন স্কিমটি সঠিক, স্কিমগুলি কী কী সুবিধা প্রদান করছে এবং কত দিন বিনিয়োগ করা উচিত হবে? [জানতে এক্ষুনি লিংকে ক্লিক করুন]।
[আপনাদের জেনে রাখা ভালো যে, এখানে শেয়ার বাজার সংক্রান্ত তথ্য কেবল তথ্য হিসাবে আপনাদের সামনে তুলে ধরা হয়। বাজারে বিনিয়োগ ঝুঁকি সাপেক্ষ। তাই বিনিয়োগ করার আগে অবশ্যই বিশেষজ্ঞের পরামর্শ নিন। আমরা কোনো স্টকে, Mutual fund- এ বিনিয়োগ করার পরামর্শ দিয়ে থাকি না। আমাদের উদ্দেশ্য কেবল তথ্য এবং বাজার সংক্রান্ত খবর আপনাদের অব্দি পৌঁছান।]
সরকারি প্রকল্পের কোর্স
Article By – সুনন্দা সেন



