buzywithinfoBuzy With Info
Everything About Business
CBDT

নিট প্রত্যক্ষ কর আদায় ১৫.৯%-এরও বেশি বেড়ে ১৬.৮৯ লক্ষ কোটি টাকায় দাঁড়িয়েছে! কী জানালো আয়কর বিভাগ?

Article By – সুনন্দা সেন

Untitled design 2024 08 09T113155.925

আয়কর বিভাগ জানিয়েছে, চলতি অর্থবছরে ভারতের নেট প্রত্যক্ষ কর আদায় ১৫.৯% বৃদ্ধি পেয়ে ১৬.৮৯ লক্ষ কোটি টাকা হয়েছে। যা আগের বছরের একই সময়ের ১৪.৫৮ লক্ষ কোটি টাকা থেকে বেশি। প্রত্যক্ষ কর, যা একজন ব্যক্তির আয় বা লাভের উপর আরোপিত হয়, তা একজন ব্যক্তি সরাসরি সরকারকে প্রদান করেন। প্রত্যক্ষ করের সাধারণ উদাহরণ হল আয়কর, সম্পত্তি কর, কর্পোরেট কর, সম্পদ কর, উপহার কর, নিরাপত্তা লেনদেন কর এবং মূলধন লাভ কর।

7 3

কেন্দ্রীয় প্রত্যক্ষ কর বোর্ড বা CBDT (Central Board of Direct Taxes) জানিয়েছে যে ১২ জানুয়ারী পর্যন্ত ১৬.৮৯ লক্ষ কোটি টাকার নেট প্রত্যক্ষ কর আদায় হয়েছে। যার মধ্যে রয়েছে ৭.৬৮ লক্ষ কোটি টাকা কর্পোরেট কর (রিফান্ডের নেট), ৮.৭৪ লক্ষ কোটি টাকা নন-কর্পোরেট কর এবং ৪৪,৫৩৮ কোটি টাকা সিকিউরিটিজ লেনদেন কর (রিফান্ডের নেট)। এছাড়া সরকার ১২ জানুয়ারী পর্যন্ত ৩.৭৪ লক্ষ কোটি টাকার প্রত্যক্ষ কর রিফান্ড জারি করেছে। যা ২০২৩-২৪ সালের একই সময়ের রিফান্ডের তুলনায় ৪২.৪৯% বেশি।

কর্পোরেট-বহির্ভূত বা নন-কর্পোরেট কর আদায়ে অগ্রিম সংগ্রহের পরিমাণ ২১.৫ % বৃদ্ধি পেলেও, কর্পোরেট কর মাত্র ৮% বৃদ্ধি পেয়েছে। কর আদায় উল্লেখযোগ্যভাবে গুরুত্বপুর্ন কারণ এটি সরকারকে তার রাজস্ব ঘাটতির লক্ষ্যমাত্রা পূরণে সহায়তা করে। জুলাই বাজেটে কেন্দ্র সরকার চলতি অর্থবছরের জন্য ৪.৯% রাজস্ব ঘাটতির লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। রিফান্ড সমন্বয়ের আগে, ১২ জানুয়ারী পর্যন্ত প্রত্যক্ষ কর আদায় ছিল ২০.৬৪ লক্ষ কোটি টাকা। যা আগের বছরের একই সময়ের তুলনায় ১৯.৯% বৃদ্ধি পেয়েছে।

BWI 600 x 200

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading