buzywithinfoBuzy With Info
Everything About Business
Indian railways

এবার কলকাতা শহরে পাওয়া যাবে AC লোকাল ট্রেনের পরিষেবা! কোন রুটে এবং কত টাকায় সুবিধা পাওয়া যাবে? রইলো বিস্তারিত

Article By – সুনন্দা সেন

Untitled design 2024 08 09T113155.925

পশ্চিমবঙ্গের রেলযাত্রীদের জন্য বড় সুখবর নিয়ে হাজির ভারতীয় রেল। দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে কলকাতা শহরে এসে পৌঁছেছে প্রথম AC নিয়ন্ত্রিত লোকাল ট্রেন। একটি সংবাদ সংস্থা সূত্রে খবর, শীঘ্রই শহরে চালু হতে চলেছে AC নিয়ন্ত্রিত লোকাল ট্রেনের পরিষেবা। ইতিমধ্যেই শহরে একটি ট্রেন পৌঁছে গেছে, আর একটি ট্রেন শীঘ্রই আসার সম্ভাবনা রয়েছে। কিন্তু সমস্ত রুটে এই ট্রেনের পরিষেবা পাওয়া যাবে না এই মুহূর্তে। তাই জানতে ইচ্ছে করছে, কোন শাখায় এবং কত টাকা ভাড়ার বিনিময়ে AC লোকাল ট্রেনের পরিষেবা পাওয়া যাবে? 

July 18 New in article ads By Sir

রেলওয়ে বিভাগের কর্মকর্তারা একটি সংবাদ সংস্থাকে জানিয়েছেন, কলকাতা শহরের প্রথম এয়ার কন্ডিশনার নিয়ন্ত্রিত লোকাল ট্রেনটি শিয়ালদহ-রানাঘাট সেকশনে চলাচল করবে। আর ট্রেনটির সর্বনিম্ন ভাড়া হতে চলেছে মাত্র ২৯ টাকা। অর্থাৎ সাধারণ যাত্রীদের জন্য এটি একটি বিশেষ এবং বড় খুশির খবর। কারণ তুলনামূলকভাবে কম খরচেই এই এসি লোকাল ট্রেনের পরিষেবা পাবেন রেলযাত্রীরা। দেশের মুম্বাই শহরে প্রথম এসি লোকাল ট্রেনের পরিষেবা চালু করা হয়েছিল। পরবর্তী সময়ে চেন্নাইয়েও এই পরিষেবা চালু করা হয়। আর এবার পালা আমাদের কলকাতার। 
প্রসঙ্গে পূর্ব রেলের কর্মকর্তারা জানিয়েছেন, “বর্তমান সময়ের ব্যবহারের ধরণ অনুসারে, শিয়ালদহ বিভাগে পাঠানো এই নতুন এসি EMU ট্রেনটি শিয়ালদহ-রানাঘাট রুটে চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া বেশিরভাগ যাত্রী এটিতে পরিবহণ করতে সক্ষম হোন তাই ভাড়াও যুক্তিসঙ্গত করা হয়েছে।  পূর্ব রেলের পক্ষ থেকে আরও জানানো হয় যে প্রথম ১০ কিলোমিটার যাতায়াতের জন্য শহতরলি এলাকার প্রাথমিক ভাড়া মাত্র ২৯ টাকা। ১১ থেকে ১৫ কিলোমিটার যাতায়াতের জন্য প্রাথমিক ভাড়া হবে ৩৭ টাকা। তবে মান্থলি সেশন টিকিট (MST)–এর ক্ষেত্রে যাত্রীদের খরচ পড়বে যথাক্রমে ৫৯০ ও ৭৮০ টাকা।

BWI 600 x 200

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading