buzywithinfoBuzy With Info
Everything About Business
Vande Bharat

আরও একটি বন্দে ভারত পেল রাজ্য! পুজোর আগেই শুরু পরিষেবা, জানুন রুট

Article By – আস্তিক ঘোষ

Untitled design 2024 08 09T113155.925

দেশের বিভিন্ন প্রান্তে দুরন্ত গতিতে ছুটে চলেছে বন্দে ভারত। এই সেমি হাই স্পিড ট্রেনকে নিয়ে যাত্রীদের মধ্যে অভিজ্ঞতা মন্দ নয়। যদিও মাঝে মাঝেই এই ট্রেনের ছাদ থেকে জল পড়া কিংবা খাবারের মান নিয়ে বিতর্ক-সমালোচনার ঝড় বয়ে যায়। তবে বর্তমানে এই ট্রেনের গুরুত্ব নেহাত কম নয়। আর পুজোর আগেই আরও একটি বন্দে ভারত পাচ্ছে রাজ্য। এবার রাউরকেলা-হাওড়া রুটে চলবে বন্দে ভারত এক্সপ্রেস। আগামী 15 সেপ্টেম্বর চালু হবে এই ট্রেন। তবে ট্রেনের সময় শীঘ্রই ভারতীয় রেলওয়ের তরফ থেকে ঘোষণা করা হবে।

8 3

জানা গিয়েছে যে, রাউরকেলা-হাওড়া বন্দে ভারতের ছাড়ার এবং গন্তব্য স্টেশনগুলির মধ্যে মাত্র তিনটি স্টপেজ থাকবে। চক্রধরপুর, টাটানগর এবং খড়গপুরের মধ্য দিয়ে যাবে এই করে। উদ্বোধনের দিন রাউরকেলা থেকে সকাল 11টায় রওনা হবে নতুন বন্দে ভারত এবং ট্রেনটি হাওড়া পৌঁছাবে সন্ধ্যা 6:15 মিনিটে।

15 ফেব্রুয়ারী, 2019-এ চালু হওয়া বন্দে ভারতের সংখ্যা 54 ছুঁয়েছে। দেশের 24টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল জুড়ে 280 টিরও বেশি জেলাকে কভার করেছে এই বন্দে ভারত এক্সপ্রেস। আরেকটি বন্ধ ভারত পেলে পশ্চিমবঙ্গে মোট বন্দে ভারত এক্সপ্রেসের সংখ্যা বেড়ে হবে 6টি। এতদিন হাওড়া-নিউ জলপাইগুড়ি, নিউ জলপাইগুড়ি-গুয়াহাটি, হাওড়া-পুরী, পটনা-হাওড়া, হাওড়া-রাঁচি, নিউ জলপাইগুড়ি-পটনা রুটেই বন্দে ভারত এক্সপ্রেস চলাচল করত। এবার তাতে যুক্ত হল রাউরকেলা-হাওড়া।

BWI 600 x 200

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading