Article By – সুনন্দা সেন

পেনশন ফান্ড রেগুরেটরি অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটি বা PFRDA আগামী পাঁচ বছরে জাতীয় পেনশন ব্যবস্থা বা NPS এবং অটল পেনশন যোজনা (APY)-এর গ্রাহক সংখ্যা ৩০ কোটিতে সম্প্রসারণের একটি উচ্চভিলাষী লক্ষ্য নির্ধারণ করেছে। যার মধ্যে ২০৩০ সালের মধ্যে মোট অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট (AUM) ৪৫ লক্ষ কোটি টাকায় পৌঁছানোর সম্বাবনা রয়েছে। PFRDA-এর সম্প্রসারণের একটি মূল ভিত্তি হবে বেসরকারি এবং ইনফর্মাল কর্মীবাহিণী, বিশেষ করে গিগ (gig) এবং প্ল্যাটফর্ম কর্মী। কারণ NPS সকল ক্ষেত্রে প্রবেশ করলেও, কর্মচারীযুক্ত এই দুই ক্ষেত্রে তেমনভাবে সম্প্রসারণ দূরের কথা প্রবেশ করতে পারেনি।
বর্তমানে NPS এবং APY-এর মোট গ্রাহক সংখ্যা প্রায় ৮.৬ কোটি, যার মোট ইক্যুইটি বিনিয়োগ প্রায় ৩ লক্ষ কোটি টাকা এবং মোট AUM-এর অংশ ১৮%। PFRDA-এর চেয়ারপার্সন বলেন যে নির্বাচিত বিভাগগুলির জন্য ১০০% ইক্যুইটি বিকল্প আগেও উপলব্ধ থাকবে। তিনি সাথে আরও বলে, দীর্ঘমেয়াদী প্রবৃদ্ধির ধারণাটি বৈচিত্র্যের (diversification) সাথে জড়িত। এছাড়া ইক্যুইটির জন্য যে বছরগুলি খারাপ সেক্ষেত্রে সরকারি সিকিউরিটিজ এবং কর্পোরেট বন্ডগুলি উচ্চ এবং সফল রিটার্নকে সমর্থন করে। এছাড়া NPS তার বিনিয়োগ জগৎ প্রসারিত করবে বলেও আশা করা হচ্ছে, তাও সোনা ও রুপোর সাথে অল্টারনেটিভ বিকল্পে।
এদিকে পেনশন ফান্ড নিয়ন্ত্রক সংস্থাটি বিনিয়োগ নির্দেশিকাগুলির চলমান সংশোধনের অংশ হিসেবে সোনা, রুপো এবং অল্টারনেটিভ ইনভেস্টমেন্ট ফান্ডের মধ্যে তালিকাভুক্ত নয় এমন বিনিয়োগ সহ PFRDA-এর জন্য নতুন অ্যাসেট ক্লাস বা সম্পদ শ্রেনীগুলির বিষয় বিবেচনা করছে। এই সম্প্রসারণের সত্ত্বেও PFRDA জোর দিয়ে বলেছে যে NPS একটি কম খরচের, কম খরচ (low – cost) – এর পণ্য হিসেবেই থাকবে। পাশাপাশি নিয়ন্ত্রণে প্ল্যাটফর্ম কর্মী এবং মহিলাদের জন্য নতুন পরিকল্পনার মাধ্যমে এটি পরিবর্তিত হচ্ছে। আর ডিজিটাল প্ল্যাটফর্মগুলির সাথে অন্তর্ভুক্তিকরণে আলোচনা চলছে।




