buzywithinfoBuzy With Info
Everything About Business
pffig

PF-এ এবার 8.25 শতাংশ সুদ! কেন্দ্রের সিদ্ধান্তে বেজায় খুশি কর্মীরা

8.25 শতাংশ PF-এর দাবি মেনে নিল এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন (EPFO)।  2023-24 অর্থবর্ষের জন্য ঘোষিত সুদের হার 8.25 শতাংশ। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স -এ পোস্ট করে এই কথা জানিয়েছে EPFO2024 সালের ফেব্রুয়ারিতে সেন্ট্রাল বোর্ড অফ ট্রাস্টির সুপারিশ করা সুদের ক্রেডিটও পাবেন সমস্ত ইপিএফ সদস্যরা। পরবর্তীতে চলতি বছরের মে মাসে অর্থ মন্ত্রক অনুমোদন করেছে।

3

এক্স হ্যান্ডেলে জানানো হয়েছে, ইতিমধ্যে প্রতি বছর 8.25 শতাংশ হারে দাবি নিষ্পত্তি করা শুরু করেছে ইপিএফও। সুদের হার ইপিএফও-র ঋণ এবং ইক্যুইটি বিনিয়োগ থেকে আয়ের ভিত্তিতে গণনা করা হয়। 2023-24 আর্থিক বছরের জন্যবেবার 8.25 শতাংশ হারে সুদ পাবেন গ্রাহকেরা। PF অ্যাকাউন্টে সেই সুদ এসেছে কি না, তা দেখে নেওয়ার কথা জানানো হয়েছে।

সুদ জমা দিতে বিলম্বের কারণে সদস্যদের সুদের ক্ষতি না হওয়ার আশ্বাস দিয়ে, রিটায়ারমেন্ট ফান্ড বডি জানিয়েছে, অর্থবর্ষ শেষ হওয়ার পর সুদের হার ঘোষণার কারণে সদস্যদের কোনও ক্ষতির আশঙ্কা নেই। 2023-24 অর্থবর্ষের জন্য ফেব্রুয়ারিতে, 29 কোটিরও বেশি মোট গ্রাহকের জন্য 8.25 শতাংশ ঘোষণা করেছিল ইপিএফও। তার মধ্যে প্রায় 6.8 কোটি সক্রিয় অবদানকারী গ্রাহক।

2

গত তিন বছরে ইপিএফ গ্রাহকদের জন্য সর্বোচ্চ সুদের হার এটাই। 2019-20 এবং 2020-21 উভয় ক্ষেত্রেই সুদের হার 8.5 শতাংশ ছিল।  2021-22 সালে সুদের হার কমিয়ে 8.1 শতাংশ করেছে EPFO, যা চার দশকের মধ্যে ছিল সর্বনিম্ন। তারপর 2022-23 সালে 8.15 শতাংশে সামান্য বৃদ্ধি করা হয়েছে।

BWI 600 x 200

Article By – আস্তিক ঘোষ

Untitled design 2024 08 09T113155.925

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading