buzywithinfoBuzy With Info
Everything About Business
solarfig

আপনিও পেতে পারেন প্রধানমন্ত্রী সূর্য ঘর যোজনার সুবিধা! তবে সবার আগে জানতে হবে, কি যোগ্যতা লাগবে সুবিধা পেতে?

ভারতের কেন্দ্রীয় সরকার দেশের জণগণের অর্থনৈতিক দিকটি সবল করার উদ্দেশ্যে বরাবর সাহায্যে হাত বাড়িয়েছে। আর এই কাজটি সম্পন্ন হয়েছে বিভিন্ন জনকল্যান মূলক যোজনা / প্রকল্প / স্কিমের সাহায্যে। তেমনি একটি প্রকল্প হল প্রধানমন্ত্রী সূর্য ঘর যোজনা। যার উদ্দেশ্য ভারতের ১ কোটি বাড়িতে ৩০০ ইউনিট পর্যন্ত বিনামূল্যে বিদ্যুৎ প্রদান। আবার বাড়ির ছাদে সোলার প্লান্ট বসানোর জন্য এই Schemeর মাধ্যমে ৭৮ হাজার টাকার ভর্তুকি দিয়ে থাকে কেন্দ্র সরকার। সাথে এই Scheme- অধীনে আবেদনকারী জনগণকে দেশের বড় বড় ব্যাংক লোন দিয়ে থাকে। 

New Add Banner1

কেন্দ্রীয় সরকার সূর্য ঘর যোজনার মাধ্যমে বাড়ি ছাদে সোলার প্লান্ট স্থাপনের যে ভর্তুকি প্রদান করে। তা নানা বিভাগে বিভক্ত। যেমন ধরুণ- একটি পরিবার যদি ১ কিলোওয়াটের সোলার প্লান্ট বসায় তখন সরকার থেকে ৩০ হাজার টাকার সাহায্য পান। তেমন ভাবে ২ কিলোওয়াট এবং ৩ কিলোওয়াটের সোলার প্লান্ট বসালে বা স্থাপন করলে প্রধানমন্ত্রী সূর্য ঘর যোজনার অধীনে ৬০ হাজার এবং ৭৮ হাজার টাকা পর্যন্ত ভর্তুকী প্রদান করে কেন্দ্র সরকার। এছাড়া বাড়ির ছাদে এই Scheme-র অধীনে সোলার প্লান্ট স্থাপনের জন্য ২ লাখ টাকা পর্যন্ত লোন নিতে পারে একটি পরিবার।

সরকারি প্রকল্পের কোর্স

আপনি যদি সূর্য ঘর যোজনার সুবিধা পেতে চান তবে নীচে উল্লেখিত যোগ্যতা থাকা আবশ্যক:- 

  1. এই প্রকল্পে আবেদন করার জন্য আপনাকে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে। 
  1. সোলার প্লান্ট বাড়ির ছাদে স্থাপনের জন্য নিজের বাড়ি থাকা প্রয়োজন। 
  1. যদি আগে কোনো সৌরশক্তি বা সৌর প্রকল্পের সুবিধা লাভ করে থাকেন, সেক্ষেত্রে এই প্রকল্পে আবেদন করতে পারবেন না।
Scheme

সূর্য ঘর যোজনা বাদে দেশের কেন্দ্রীয় সরকারের অধীনে থাকা বেশ কিছু প্রকল্পের সাথে বেশ কিছু উল্লেখযোগ্য স্কিম রয়েছে। যেখানে বিনিয়োগ করলে মোটা অঙ্কের রিটার্ন পাওয়া যায়, নিরাপত্তার সাথে। সেই [কেন্দ্রীয় সরকারের সকল স্কিমের বিষয় বিস্তারিত জানতে নীচের লিংকে ক্লিক করুন:]

Article By – সুনন্দা সেন

Untitled design 2024 08 09T113155.925

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading