buzywithinfoBuzy With Info
Everything About Business
LPG 32

বন্ধ হয়ে যেতে পারে আপনারও পোস্ট অফিস অ্যাকাউন্ট! পোস্ট অফিস ও আয়কর দপ্তর কি নির্দেশিকা জারি করল?

ভারতে এখনো পর্যন্ত ব্যাংকের মতো পোস্ট অফিসেও অনেকে অর্থ জমা করেন, তাই পোস্ট অফিসে অ্যাকাউন্টে জনসাধারণের অ্যাকাউন্ট সংখ্যা খুব একটা কম নয়। এছাড়া কেন্দ্রীয় সরকারি স্কিমে বিনিয়োগ করার জন্যেও Post Office-এ অ্যাকাউন্ট থাকা আবশ্যক। তবে জানেন কি আপনার পোস্ট অফিস অ্যাকাউন্ট হয়ে যেতে পারে বন্ধ। এমনটাই পোস্ট অফিসের তরফ থেকে নির্দেশিকা এসেছে। ভারতীয় ডাক বিভাগ জানিয়েছে, অ্যাকাউন্টের মাধ্যমে বিনিয়োগ চালিয়ে যেতে গেলে নির্দেশিকায় উল্লেখিত বিষয়ে নজর রাখতে হবে এবং সেই অনুযায়ী কাজ করতে হবে। আর তা না হলেই অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাবে।

Copy of ONLY Text Ads Banner BWI News

পোস্ট অফিস নির্দেশিকায় জানিয়েছে, বহু গ্রাহকের KYC করা নেই। আবার যাদের KYC সম্পন্ন করা রয়েছে তাদের মধ্যে অনেকেই প্যান কার্ডের সঙ্গে অ্যাকাউন্টের নাম আবার কখন জন্ম তারিখের মধ্যে পার্থক্য দেখতে পাওয়া যাচ্ছে। কিন্তু আর্থিক লেনদেনের জন্য সমস্ত নথি ও তথ্য সঠিক থাকা আবশ্যক। তাই এমন ভুল থাকলে বন্ধ হবে অ্যাকাউন্ট। যেকোনো আর্থিক লেনদেনের জন্য প্যান কার্ড অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে অনেকেই শুধু মাত্র প্যান কার্ডের নথি জমা করলেই হয় না। তার সাথে দেখে নিতে হয় কার্ডটি সচল আছে কিনা। কারণ অচল প্যান কার্ড জমা করার জন্যেও বন্ধ হতে পারে আপনার পোস্ট অফিস অ্যাকাউন্ট। আর উল্লেখিত ভুল গুলি করলে সেভিংস অ্যাকাউন্টের লেনদেন সংক্রান্ত কাজও বন্ধ হবে। যা দরুন বিপাকে পড়তে হবে গ্রাহকদের। 

সরকারি প্রকল্পের কোর্স

বর্তমানে পোস্ট অফিসের ব্যাংকিং সিস্টেমের সঙ্গেযুক্ত করা হয়েছে প্রোটিন বা NSDL (National Securities Depository Limited)। আয়কর দপ্তর NSDL- কে পোস্ট অফিসের সকল গ্রাহকদের প্যান কার্ড বিষয় সমস্ত তথ্য পর্যালোচনা করতে বলেছে। যা আয়কর দপ্তরের প্যান কার্ড বিষয়ক বিস্তারিত কাজ করে। অবশ্য NSDL বর্তমানে প্রোটিন ই – গভ টেকনোলজিস প্রাইভেট লিমিটেড নামে পরিচিত। আর প্রোটিনকে দেখতে হবে–

  1. প্যান কার্ড সচল আছে কিনা। এছাড়া ভুঁয়ো বা বাতিল প্যানকার্ড হলে তা আয়কর বিভাগকে জানাবে।
  1. অ্যাকাউন্ট ফর্মের জন্ম তারিখের সঙ্গেঁ প্যান কার্ডে দেওয়ার তথ্যের যাচাই।
  1. এমনটা নামেও ক্ষেত্রে যাচাই করতে হবে। 
  1. আর প্যান ও আধারের লিংক করা আছে কিনা তাও যাচাই করতে হবে। 
Post office

Article By – সুনন্দা সেন

Untitled design 2024 08 09T113155.925

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading