buzywithinfoBuzy With Info
Everything About Business
Post Office Scheme

পোস্ট অফিসেও পেতে পারেন 10 শতাংশের সুদ! খুশির সময় বিনিয়োগকারীদের!

ভারতে টাকা জমাবার অন্যতম সেরা দুটি পছন্দ হল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI) এবং পোস্ট অফিসের স্কিম। সাধারণ মানুষ নিজেদের সঞ্চয় সুরক্ষিত রাখতে পোস্ট অফিসকে তাদের প্রথম পছন্দ হিসাবে বেছে নেয়। কিন্তু অনেকেই মনে করেন যে এই সুরক্ষার জন্য Post Office Scheme -এ হয়তো কম সুদ পাওয়া যায়। কিন্তু পোস্ট অফিস তার বিশেষ কিছু স্কিমে প্রায় 10 শতাংশ সুদ অফার করেছে।

Copy of ONLY Text Ads Banner BWI News 2

পোস্ট অফিসের অফার করা সুদের পরিমাণ বিভিন্ন স্মল ফাইন্যান্স ব্যাঙ্কের অফার করা ফিক্সড ডিপোজিট (FD) -এর সুদের হার থেকেও বেশি হয়। পোস্ট অফিসের এমনই একটি দারুণ স্কিম হল Senior Citizen Savings Scheme। এতে পোস্ট অফিস বিভিন্ন সময় 9 শতাংশের বেশি সুদের হার অফার করে থাকে। যা গ্রাহকদের দারুণ সুদের হারে টাকা জমাবার সুযোগ দেয়।

পোস্ট অফিসের সিটিজেন সেভিংস স্কিমে গত কয়েক বছরে দারুণ হারে সুদ দেওয়া হয়েছে। তবে সব থেকে ভালো সুদ দেওয়া হয়েছিল 2012-13 অর্থবছরে। এই সময় সিটিজেন সেভিংস স্কিমে 9.30 শতাংশ হারে সুদ দেওয়া হয়েছিল। আবার 2015-16 অর্থবছরেও সিটিজেন সেভিংস স্কিমে 9.30 শতাংশ হারে সুদ দেওয়া হয়েছিল।

Post Office Scheme

বর্তমানে পোস্ট অফিসের সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমে 8.20 শতাংশ সুদের হার পাওয়া যাচ্ছে। যা সামনে কিছুটা বাড়তেও পারে। সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম অ্যাকাউন্টের নিয়ম অনুযায়ী একজন বিনিয়োগকারী 1000 টাকা থেকে শুরু করে সর্বাধিক 30 লাখ টাকা পর্যন্ত জমা করতে পারবে।

সরকারি প্রকল্পের কোর্স

Article By – আস্তিক ঘোষ

Untitled design 2024 08 09T113155.925

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading