Article By – সুনন্দা সেন

আপনি যদি শেয়ার বাজার বা মিউচ্যুয়াল ফান্ডে বিনিয়োগ দ্বারা আগত ঝুঁকি এড়িয়ে চলতে চান। বা যদি নিরাপদ বিনিয়োগ বিকল্প পছন্দ করে থাকেন। সেক্ষেত্রে ব্যাংক বাদে বিনিয়োগ করতে পারেন পোস্ট অফিসে। এক্ষেত্রেও আপনার জন্য খুঁজে পাবেন অনেকগুলি বিকল্প। যা বিভিন্ন দিকের কথা মাথায় রেখে পরিকল্পনা করে বানানো। পোস্ট অফিসে আপনি / আপনারা স্বল্পমেয়াদী থেকে দীর্ঘমেয়াদী বিনিয়োগের ক্ষেত্রে বিভিন্ন বিকল্প পাবেন। আর স্কিমের সুদের হারগুলিও আকর্ষনীয় হয়।
আপনি আজকে পোস্ট অফিসের এমন কিছু স্কিমের সম্পর্কে জানবেন, যেগুলির সুদের হার ৭.৫০% থেকে ৮.২০% পর্যন্ত। যার মাধ্যমে আপনারা নিরাপদে ঝুঁকিবিহীন ভাবে বিনিয়োগ করার মাধ্যমে দ্রুত বিপুল পরিমাণ অর্থ উপার্জন করতে পারবেন। কেবল উচ্চ সুদের হার নয়, স্কিমগুলি থেকে আয়কর ছাড়ের সুবিধাও পাওয়া যায়। চলুন তবে জনপ্রিয় এবং উচ্চ সুদের হার প্রদত্ত পোস্ট অফিস স্কিমগুলির বিষয় জেনে নেওয়া যাক। আর সেই স্কিমগুলি হল:-
- ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট বা NSC: পোস্ট অফিসের এই স্কিমটি ৫ বছরের মেয়াদের হয়। বর্তমানে ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট ৭.৭% সুদের হার অফার করছে বিনিয়োগকারীদের।
- সুকন্য সমৃদ্ধি যোজনা বা SSY:- ব্যাংক এবং পোস্ট অফিস উভয় স্থানে কন্য সন্তানদের জন্য এই স্কিমে বিকল্প শুরু করতে পারেন। এতে ১৫ বছরের জন্য বিনিয়োগ করতে হয়। SSY-এ বিনিয়োগের নূন্যতম সীমা বার্ষিক ২৫০ টাকা এবং সর্বাধিক ১.৫ লক্ষ টাকা। বর্তমানে স্কিমটি ৮.২% সুদের হার অফার করছে।
- পোস্ট অফিসের ফিক্সড ডিপোজিট বা FD: পোস্ট অফিসে ১ থেকে ৫ বছরের জন্য FD করা যায়। যদি ৫ বছরের জন্য FD করেন তবে ৭.৫০% হারে সুদ পাবেন। পাশাপাশি পোস্ট অফিসের FD আয়কর ছাড়েরও সুবিধা প্রদান করে থাকে।
- সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম বা SCSS:- এটি আদপে একটি সরকারি স্কিম। যা উচ্চ সুদের হাড় এবং নিরাপত্তার জন্য পোস্ট অফিসগুলিতে চালু রয়েছে। SCSS ৫ বছর মেয়াদী একটি পোস্ট অফিস স্কিম। যা বর্তমানে বিনিয়োগকারীদের ৮.২% সুদের হার অফার করছে।
মহিলা সম্মান সেভিংস সার্টিফিকেট বা MSSC:- এই স্কিমটি মহিলাদের কথা ভেবে চালু করা সরকারি প্রকল্প। MSSC তে ২ থেকে ৫ বছরের জন্য বিনিয়োগ করা যায়। এই পোস্ট অফিস স্কিমটি ৭.৫০% সুদের হার অফার করছে।




