Article By – সুনন্দা সেন

ব্যাংকের মতো পোস্ট অফিসে একাধিক স্কিম রয়েছে খুব ভালো রিটার্ন পাওয়ার সুবিধা। সাথে বাড়ছে বিভিন্ন স্কিমের সুদের হার। এছাড়া ব্যাংকের মতোই পোস্ট অফিসেও মান্থলি ইনকাম স্কিমের সুবিধা রয়েছে। আর তেমনি একটি স্কিম হলো মান্থলি ইনকাম স্কিম (Monthly Income Scheme) বা MIS। যা সরকার সমর্থিত প্রকল্প। অর্থাৎ নিরাপদ বিকল্প। স্কিমে অ্যাকাউন্ট খোলার এক মাস পূর্ণ হওয়ার পর থেকে পরিপক্কতা পর্যন্ত সুদ প্রদেয় হয় অবশ্য তা কর যোগ্য হয়। আর মাসিক কিছু টাকা আপনি আয় করতেও পারেন। যেমন ধরুন: এই স্কিমে এককালীন ১৫ লক্ষ টাকা জমা করেন তাহলে ৭.৪% সুদের হারে আপনি প্রতি মাসে ৯,২৫০ টাকা করে পাবেন।
চলুন তবে মান্থলি ইনকাম স্কিমের বিষয় জেনে নেওয়া যাক। :–
- একজন প্রাপ্তয়স্ক নাগরিক স্কিমে নিজের নামে অ্যাকাউন্ট খুলে বিনিয়োগ করতে পারবেন।
- আবার ১০ বছরের বেশি বয়সী কোনও নাবালকের নামে তার অভিভাবক বিনিয়োগ করতে পারেন।
- যৌথ অ্যাকাউন্ট খোলার সুবিধা আছে।
- সর্বনিম্ন ১০০০ টাকা দিয়ে অ্যাকাউন্ট খুলতে পারবেন।
- একজন সর্বোচ্চ সিঙ্গেল অ্যাকাউন্টে ৯ লাখ এবং জয়েন্ট অ্যাকাউন্টে ১৫ লাখ টাকা জমা করতে পারে।
- স্কিমে ৫ বছর বিনিয়োগ করতেই হয়। ১ বছরের মেয়াদ শেষ হওয়ার আগে কোনো আমানত তোলা যাবে না।
- মেয়াদপূর্তির আগে অ্যাকাউন্টধারীর মৃত্যু হলে অ্যাকাউন্টটি বন্ধ করা যেতে পারে এবং অর্থ নমিনি বা আইনগত উত্তরাধিকারীরা ফেরত পান।
এই স্কিমে বিনিয়োগ করার আগে পোস্ট অফিসে অ্যাকাউন্ট খুলতে হয়। আর তার জন্যে প্রয়োজন পড়ে :
- পরিচয় পত্র (যেমন:- প্যান কার্ড, ভোটার কার্ড, আধার কার্ড, ড্রাইভিং লাইসেন্স ইত্যাদি।)
- প্যান কার্ড
- পাসপোর্ট সাইজ রঙিন ফটো
- পোস্ট অফিসের সেভিংস একাউন্ট
- আবেদন ফর্ম





