Article By – সুনন্দা সেন

২০২৫ সালে অনেক ভারতীয় ব্যাংক তাদের ফিক্সড ডিপোজিট স্কিমের সুদের হার কমিয়েছে। যার দরুন নতুন FD বিনিয়োগকারীদের সংখ্যা সময়ে সাথে হ্রাস পাচ্ছে। যারা এখনও FD-তে বিনিয়োগ কথা ভাবছেন তাদেরও এই বিষয়টি মনে রাখা দরকার। অন্যদিকে অনেক ব্যাংকের FD-এর সুদের হার তুলনায় পোস্ট অফিসের স্মল সেভিংস স্কিমগুলি উচ্চ সুদের হার অফার করছে। কারণ সরকারি, সরকারি আন্ডারটেকিং, বেসরকারি থেকে স্মল ফাইন্যান্স সকল ব্যাংকের মধ্যে অধিকাংশ ব্যাংক ফিক্সড ডিপোজিটে সর্বোচ্চ ৬%-৭%-এর মধ্যে সর্বোচ্চ সুদের হার অফার করছে। যেখানে স্মল সেভিংস স্কিমগুলি ৭% বা তার বেশি সুদের হার অফার করছে।
এবার প্রশ্ন হল, কোন পোস্ট অফিসের ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পগুলি অনেক শীর্ষস্থানীয় ব্যাংকের FD-গুলির চেয়ে বেশি সুদের হার অফার করে? আর তার উত্তর রইলো তালিকার আকারে,
| স্কিমের নাম | বর্তমান সুদের হার | কম্পাউন্ড ফ্রিকুয়েন্স |
| ২ বছরের টাইম ডিপোজিট | ৭% | ত্রৈমাসিক (Quarterly) |
| ৩ বছরের টাইম ডিপোজিট | ৭.১% | ত্রৈমাসিক (Quarterly) |
| ৫ বছরের টাইম ডিপোজিট | ৭.৫% | ত্রৈমাসিক (Quarterly) |
| সিনিয়র সিটিজেন স্কিম (SCS) | ৮.২% | ত্রৈমাসিক (Quarterly) এবং পেইড |
| মান্থলি ইনকাম অ্যাকাউন্ট | ৭.৪% | বার্ষিক (Annually) |
| ন্যাশনাল সেভিংস সার্টিফিকেটস (NSC) | ৭.৭% | বার্ষিক (Annually) |
| পাবলিক প্রভিডেন্ট ফান্ড স্কিম (PPF) | ৭.১০% | বার্ষিক (Annually) |
| কিষাণ বিকাশ পত্র (KVP) | ৭.৫% | বার্ষিক (Annually) |
| মহিলা সম্মান সেভিংস সার্টিফিকেট (MSSC) | ৭.৫% | ত্রৈমাসিক |
| সুকন্যা সমৃদ্ধি যোজনা (SSY) | ৮.২০% | বার্ষিক |




