Article By – সুনন্দা সেন

ভারতীয় রিজার্ভ ব্যাংক (RBI) তাদের রেপো রেট ৫০ বেসিস পয়েন্ট কমানোর পরপরই, বেশিরভাগ ব্যাংক তাদের ফিক্সড ডিপোজিটের (FD) সুদের হার কমিয়ে কেন্দ্রীয় ব্যাংককে অনুসরণ করেছে। এখন বেশিরভাগ ব্যাংক তাদের মেয়াদী আমানতের উপর সর্বোচ্চ বার্ষিক ৬.২৫% থেকে ৬.৫%- এর মধ্যে সুদ প্রদান করছে। এমন অবস্থায় নিশ্চিত বিনিয়োগ বিকল্প হিসেবে বিবেচিত হবে পোস্ট অফিস ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পগুলি। যার সুদের হার ব্যাংকের থেকে বেশি এবং নিরাপত্তা একই।
চলুন তবে জেনে নেওয়া যাক বিনিয়োগের জন্য কিছু পোস্ট অফিস সঞ্চয় প্রকল্প এবং তার বিষয়। যেমন:
- ন্যাশনাল সেভিংস মন্থলি ইনকাম অ্যাকাউন্ট: এই অ্যাকাউন্টে প্রতি মাসে ৭.৪% সুদ দেওয়া হয়। অ্যাকাউন্ট খোলার জন্য সর্বনিম্ন পরিমাণ হল ১,০০০ টাকা এবং সর্বোচ্চ বিনিয়োগের সীমা হল ৯ লক্ষ টাকা (একক অ্যাকাউন্ট)। আর লক্ষ যৌথ অ্যাকাউন্টের জন্য ১৫ লক্ষ টাকা নির্ধারিত।
- সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম অ্যাকাউন্ট: এই অ্যাকাউন্টটি বার্ষিক ৮.২% সুদ প্রদান করে এবং কেউ এই অ্যাকাউন্টে একবার ১,০০০ টাকার একাধিক আমানত করতে পারবেন, যা ৩০ লক্ষ টাকার বেশি নয়।
- ন্যাশানাল সেভিংস রেকারিং ডিপোজিট অ্যাকাউন্ট: এটি বার্ষিক ৬.৭% সুদ প্রদান করে এবং সর্বনিম্ন ১০০ টাকা অবদান রাখতে হয়। এই প্রকল্পটি খোলার তারিখ থেকে পাঁচ বছর মেয়াদি হয়।
- NSC বা ন্যাশানাল সেভিংস সার্টিফিকেট (জাতীয় সঞ্চয়পত্র): NSC বার্ষিক ৭.৭% সুদ প্রদান করে এবং সর্বোচ্চ বিনিয়োগের কোনও সীমা নেই।
- PPF (পাবলিক প্রভিডেন্ট ফান্ড) অ্যাকাউন্ট: ফিক্সড ডিপোজিটের বিপরীতে আরেকটি জনপ্রিয় বিকল্প হল PPF। যা ৭.১% সুদ প্রদান করে এবং সর্বোচ্চ বিনিয়োগের সীমা হল ১.৫ লক্ষ টাকা।
- KVP (কিষাণ বিকাশ পত্র): এটি বার্ষিক ৭.৫% সুদের হারে সুদ প্রদান করে। সর্বনিম্ন বিনিয়োগের পরিমাণ ১,০০০ টাকা এবং সর্বোচ্চ কোন সীমা নেই।
- সুকন্যা সমৃদ্ধি যোজনা অ্যাকাউন্ট: এই স্কিম বার্ষিক ৮.২% সুদ অফার করে এবং অ্যাকাউন্টে সর্বোচ্চ ১.৫ লক্ষ টাকা বিনিয়োগ করা যাবে।




