Article By – সুনন্দা সেন

কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদত্তিয়া সিন্ধিয়া মঙ্গলবার (১৯ আগস্ট) ভারতীয় ডাকঘর কর্তৃক দেশব্যাপী অ্যাডভান্স পোস্টাল টেকনোলজি (APT) চালু করার ঘোষণা দিয়েছে। APT উদ্যোগটি IT 2.0- এর অধীনে ভারতের ডিজিটাল রূপান্তরের অংশ, যার ব্যয় ৫,৮৮০ কোটি টাকা। সিন্ধিয়া আরও বলেন, APT- এর লক্ষ্য হল ইন্ডিয়া পোস্টকে একটি বিশ্বমানের পাবলিক লজিস্টিক সংস্থায় রূপান্তর করা। তিনি আরও বলেন, এই প্ল্যাটফর্মটি রিয়েল টাইম সীদ্ধান্ত গ্রহণ, ই-কমার্সের পরিসর বৃদ্ধি, পরিচালনা ব্যয় হ্রাস এবং নাগরিক – প্রধান পরিষেবা (Citizen First Services) প্রদানকে সক্ষম করবে। আর এই সম্পূর্ণ বিষয় কেন্দ্রীয় মন্ত্রী ‘X’- এর পোস্টে উল্লেখ করেছেন।
APT একটি ইউজার-ফ্রেন্ডলি ইন্টারফেস এবং আরও দক্ষ ডেলিভারি প্রদান করে। যা ডাক পরিষেবাগুলিকে ডিজিটাল এবং অনলাইন মোডে একীভূত করে। এর সাথে এখন ব্যবহারকারীরা QR ব্যবহার করে UPI-ভিত্তিক ডিজিটাল পেমেন্ট করতে সক্ষম হবেন। যার ফলে স্পিড পোস্ট, রেজিস্টার্ড পোস্ট, পার্সেল, ইন্টারন্যাশনাল মেইল এবং ইলেকট্রনিক্স মানি অর্ডারসহ বেশ কয়েকটি পরিষেবার জন্য নগদহীন লেনদেন সম্ভব হবে। এছাড়া এই সিস্টেমের মূল বৈশিষ্ট্যগুলির মধ্যে রয়েছে খুচরা এবং বালক, উভয় অর্ডারের জন্য গ্রাহক সহায়তা। যার মধ্যে রয়েছে – সেলফ বুকিং, পিক-আপ অ্যান্ড ড্রপের সুবিধা এবং সমন্বিত UPI পেমেন্ট।
কমিউনিকেশন (যোগাযোগ) মন্ত্রণালয় ৬ আগস্ট এক বিজ্ঞপ্তিতে জানিয়েছিল, আপডেটেড সিস্টেম ব্যবহার করে ৫ আগস্ট, ২০২৫-এ ভারতজুড়ে ২০ লক্ষেরও বেশি পণ্য বুক হয়ে ছিল এবং ২৪ লক্ষেরও বেশি পণ্য সরবরাহ করা হয়েছিল। যদিও প্রথম দিনটি চালু করার কাজ ধীর ছিল, কারণ এই পদক্ষেপে শহর, গ্রামীণ এবং প্রত্যন্ত অঞ্চলের ১.৬৪ লক্ষেরও বেশি ডাকঘর জড়িত রয়েছে। পরে কারিগরি দল ৫ আগস্টের মধ্যে গতির সমস্যাগুলি সমাধান করে।




