Article By – সুনন্দা সেন

আজ অর্থাৎ শনিবার (১৭ আগস্ট) গ্লোবাল সাউথ সামিটের সমাপনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানালেন, ভারতে প্রথমবারের মতো চালু করা হলো বাণিজ্য কার্যক্রমের উন্নয়ন এবং প্রচারের জন্য তহবিল। তিনি আরও জানান যে, ফোকাস করা হবে বানিজ্যিক উন্নয়ন, টেকসই প্রবৃদ্ধি, প্রযুক্তি শেয়ারিং, প্রকল্প – নির্দিষ্ট ছাড়পত্র এবং অনুদানের অপর। আর এই সম্মীলনটি দেশের পিছিয়ে পড়া বানিজ্যিক ক্ষেত্রগুলিকে বুস্ট করার জন্য আয়োজিত হয়েছে। ভার্চুয়াল ফর্ম্যাটে ভারতের আয়োজিত এই শীর্ষ সম্মেলনটি অবকাঠামো, ডিজিটাল এবং শক্তি সংযোগ সহ বিভিন্ন ক্ষেত্রে উন্নয়নশীল দেশগুলির মধ্যে সহযোগিতা ও শেযারিং- এর অগ্রগতি বাড়াতে চায়।
গ্লোবাল সাউথ সামিটের সমাপনী অনুষ্ঠানে তহবিল সংক্রান্ত বিবৃতি দেওয়ার সময় প্রধানমন্ত্রী বাণিজ্য কার্যক্রমের উন্নয়ন এবং প্রচারের জন্য ২.৫ মিলিয়ন ডলারের তহবিলের ঘোষণা করেছেন। আর মোট তহবিলের মধ্যে ১ মিলিয়ন ডলার সক্ষমতা বৃদ্ধি এবং বাণিজ্য প্রচারের জন্য প্রদান করা হবে। প্রধানমন্ত্রী মোদি ডিজিটাল পাবলিক অবকাঠামো, বিশেষ করে ইউনিফাইড পেমেন্টস ইন্টারফেস (UPI)- এর রুপান্তরমূলক প্রভাবের উপর জোর দিয়েছেন। যা বিশ্ব দক্ষিণ দেশগুলিতে আর্থিক অন্তর্ভুক্তি অগ্রতার করার ক্ষেত্রে সহায়ক ভূমিকা পালন করেছে।
কেবল এই টুকু নয় গ্লোবাল সাউথের মধ্যে ডিজিটাল পাবলিক অবকাঠামোকে আরও অগ্রগতির জন্য ভারত ২৫ মিলিয়ন ডলারের প্রাথমিক অবদানের সাথে একটি সামাজিক প্রভাব তহবিল প্রতিষ্ঠা করেছে। এছাড়া বৈশ্বিক স্বাস্থ্য সুরক্ষা সম্পর্কে ভারতের দৃষ্টিভঙ্গি সম্প্রসারিত করে। তাই প্রধানমন্ত্রী মোদী ‘আরোগ্য মৈত্রী’ বা ‘স্বাস্থ্যের জন্য বন্ধুত্ব’ ধারনাটি প্রবর্তন করেছিলেন।





