বর্তমানে বিনিয়োগের বিকল্পের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। তবুও ব্যাংকের স্থায়ী আমানত বা FD এবং পোস্ট অফিসের স্কিমগুলি আজও ভারতীয় জনগণের কাছে বিশ্বস্ত বিনিয়োগ বিকল্প। যে কারণে পোস্ট অফিস বিভিন্ন Scheme চালু করে থাকে। বর্তমানে পোস্ট অফিস দ্বারা চালু করা স্কিমগুলি তুলনামূলক ভাবে ভালো রিটার্ণ প্রদান করে থাকে। তেমনি একটি পোস্ট অফিস স্কিম হল পোস্ট অফিসের গ্রাম সন্তোষ স্কিম। যা আদতে গ্রামীণ ডাক জীবন বীমা (Rural Postal Life Insurance)- র একটি জনপ্রিয় ইন্সুরেন্স প্ল্যান। আর এই স্কিমে জীবন কভারেজ পেতে প্রিমিয়ামে টাকা মাসিক, ত্রৈমাসিক, অর্ধবার্ষিকি ও বার্ষিক জমা করতে পারেন।
পোস্ট অফিস গ্রাম সন্তোষ স্কিমের সুবিধা পাওয়ার জন্য আপনার বয়স নূন্যতম ১৯ বছর থেকে সর্বোচ্চ ৫৫ বছরের মধ্যে হওয়া আবশ্যক। এই স্কিমের অধীনে লোন নিতে হলে বিনিয়োগ ৩ বছর পূর্ণ হওয়া আবশ্য। এছাড়া ৫ বছরের আগে অর্থাৎ ৩ বছর পর বিনিয়োগ বন্ধ করে দিলে বোনাস পাওয়া যায় না। পোস্ট অফিসের এই ইন্সুরেন্স স্কিমে সর্বনিম্ন ১০ হাজার টাকার এবং সর্বোচ্চ ১০ লক্ষ টাকার কভারেজের সুবিধা রয়েছে। আর বীমাকারীর মৃত্যু হলে যিনি নমিনি রয়েছে তিনি ইন্সুরেন্সের টাকা পাবেন। আর নমিনি না থাকলে বংশ পরম্পরায় যে ব্যক্তি আইনি উত্তরাধিকার রয়েছেন ওই ব্যক্তি টাকা পাবেন।
সরকারি প্রকল্পের কোর্স
এবার চলুন দেকে নেওয়া যাক কোন ব্যক্তি এই স্কিমের আওতায় ১৩ লক্ষ ৪০ হাজার টাকা কীভাবে এবং কখন পাবে? ধরে নেওয়া যাক :- B নামক ব্যক্তি ২৫ বছর বয়স থেকে ৬০ বছর বয়স পর্যন্ত ইন্সুরেন্স কভারেজ নিতে চায়। ব্যক্তিটি যদি ৫ লক্ষ টাকার চায় সেক্ষেত্রে ৩৫ বছর ধরে ব্যক্তিটিকে ১,১২৬ টাকা ৪.৮% GST সহ জমা করতে হবে। বর্তমানে ১০০০ টাকা প্রতি ৪৮ টাকা বোনাসের হিসাবে দেখা যাবে ব্যক্তিটির ৩৫ বছরে প্রায় ৫ লক্ষ টাকা জমবে। আর ব্যক্তিটি বোনাস হিসাবে প্রায় ৮ লক্ষ্য ৪০ হাজার টাকা পাবেন। অর্থাৎ মোট ১৩ লক্ষ ৪০ হাজার টাকা রিটার্ণ পাবেন।

Article By – সুনন্দা সেন





