buzywithinfoBuzy With Info
Everything About Business
scheinve

মাসিক বিনিয়োগ করে পেতে পাবেন ৩৪ লক্ষ টাকার রিটার্ন! কোন স্কিমে পাবেন এই সুযোগ?

বর্তমানে বিনিয়োগের বিভিন্ন বিকল্পগুলি থাকলেও সাধারণ মানুষ এখনো পর্যন্ত ব্যাংকের FD, পোস্ট অফিসের Scheme এবং ফিক্সড ডিপোজিটের উপর বিশেষ ভরসা করেন। বর্তমানে কেন্দ্র সরকারের স্কিমগুলি হয়ে উঠেছে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। কারণ সরকারি স্কিমগুলি উচ্চ সুদের সাথে নিরপত্তা প্রদান করে থাকে। আজকে আমরা তেমনি একটি সরকারি স্কিমের বিষয় জানবো, যাতে বিনিয়োগ করলে প্রায় ৩৪ লক্ষ টাকা পর্যন্ত রিটার্ন পাওয়ার সুবিধা রয়েছে। 

3

ভারত সরকারের তেমনি একটি সেভিংস যোজনা হল PPF, অর্থাৎ পাবলিক প্রভিডেন্ট ফান্ড। যা আদপে একটি দীর্ঘ মেয়াদী সঞ্চয় Scheme। যেখানে মাসিক বা বার্ষিক অর্থ বিনিয়োগ করলে, ম্যাচিউরিটির সময়ে মোটা টাকা পাওয়া যেতে পারে। PPF স্কিমটি ১৯৬৮ সালে অর্থ মন্ত্রকের জাতীয় সঞ্চয় ইনস্টিটিউট দ্বারা চালু হয়েছিল। যার মূল লক্ষ্য ছিলো সাধারণ মানুষকে ক্ষুদ্র সঞ্চয় করতে উৎসাহিত করা এবং সঞ্চয়ের উপর মোটা অংকের রিটার্ন প্রদান করতে সাহায্য করা। স্কিমটি আকর্ষণীয় সুদের হার অফার করে এবং রিটার্ন থেকে প্রাপ্ত অর্থের উপর বিনিয়োগকারীদের কোন কর দিতে হয় না।

2

পাবলিক প্রভিডেন্ট ফান্ডে ১৫ বছরের লক ইন পিরিয়ড থাকে। তবে আপনি চাইলে আগে না গেলেও নতুন নিয়মের অধীনে বিনিয়োগের ৫ বছর পরেও তোলা যেতে পারে। এছাড়া আপনি চাইলে ১৫ বছরের পর বিনিয়োগ ৫ বছর করে আরও বিনিয়োগটি চালিয়ে যেতে পারেন। বর্তমানে PPF Scheme ৭.১% সুদের হার অফার করছে। এবার যদি কোনো ব্যক্তি মাসিক ১০,০০০ টাকা করে ২০ বছরের জন্য বিনিয়োগ করেন সেক্ষেত্রে ব্যক্তিটি সুদে – আসলে ৫৩,২৬,৬৩১ টাকা পাবেন।

BWI 600 x 200

Article By – সুনন্দা সেন

Untitled design 2024 08 09T113155.925

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading