Article By – সুনন্দা সেন

শনিবার অর্থাৎ আজ ইক্যুইটি বেঞ্চমার্ক সূচকগুলি স্থিরভাবে লেনদেন শেষ করেছে। কারণ বাজারে অংশগ্রহণকারীদের সামগ্রিক বাজারের জন্য অর্থমন্ত্রী নির্মলা সীতারমনের কাছ থেকে খুব কমই আসা করতে দেখা গেছে। দিনের অস্থিরতার মধ্যে, ৩০-শেয়ারের বম্বে স্টক এক্সচেঞ্জ বা BSE- এর বেঞ্চমার্ক সেনসেক্স ৫.৩৯ পয়েন্ট বা ০.০১% বৃদ্ধি পেয়ে ৭৭,৫০৫.৯৬-এ বন্ধ হয়েছে। বাজেটের দিনে এবং শনিবার স্পেশাল ট্রেডিং ডে সেশনে এটি সর্বোচ্চ ৭৭,৮৯৯.০৫ এবং সর্বনিম্ন ৭৭,০০৬.৪৭-এ পৌঁছেছিল। তবে, NSE – এর নিফটি ২৬.২৫ পয়েন্ট বা ০.১১% কমে ২৩,৪৮২.১৫-এ বন্ধ হয়েছে। দিনের মধ্যে, বেঞ্চমার্ক সর্বোচ্চ ২৩,৬৩২.৪৫ এবং সর্বনিম্ন ২৩,৩১৮.৩০-এ পৌঁছেছিলো।
অর্থমন্ত্রী তার সংস্কারবাদী বাজেটের অংশ হিসেবে ১২ লক্ষ টাকা পর্যন্ত বার্ষিক আয়কে আয়কর থেকে অব্যাহতি দিয়েছেন। পাশাপশি বাজারে বড় ধরনের পতন রোধ করার জন্য করের স্তর পুনর্গঠন করেছেন। এর ফলে ভোগ-সম্পর্কিত (consumption-related) খাতে ক্রয় শুরু হয়েছে, যা সূচকগুলিতে বড় নাটকীয়তা পরিবর্তন এড়াতে সাহায্য করেছে। শনিবার ছুটির কারণে এশিয়ার অন্যান্য শেয়ার বাজার বন্ধ ছিল। ইউরোপীয় বাজারগুলিও বন্ধ ছিল। শুক্রবার মার্কিন বাজারগুলি নিম্নমুখী ছিল। তবে বাজেটের মতো গুরুত্বপুর্ন উৎসবের কারণে বিশেষ দিন হিসেবে ভারতীয় বাজার খোলা ছিলো এবং অন্যান্য লেনদেন দিবসের মতো লেনদেনও হয়েছে।
NIFTY50 সূচকের ২৯টি শেয়ারের দাম পড়েছে, আর বাকি ২২টি শেয়ারের দাম বৃদ্ধির সাথে সবুজ রঙে বন্ধ হয়েছে। সূচকের শীর্ষ পাঁচটি লাভবান প্রতিষ্ঠানের শেয়ার হল ট্রেন্ট, ITC হোটেল, মারুতি সুজুকি, টাটা কনজিউমার এবং আইশার মোটরস। অন্যদিকে শীর্ষ পাঁচটি ক্ষতিগ্রস্থ কোম্পানির শেয়ার হল ভারত ইলেকট্রনিক্স (BEL), পাওয়ার গ্রিড, লারসেন অ্যান্ড টুব্রো (L&T), সিপলা এবং গ্রাসিম। BSE মিডক্যাপ সূচক ২১২.১৭ পয়েন্ট বা ০.৪৯% কমে ৪৩,৩৮০.১২-এ শেষ হয়েছে, যেখানে BSE স্মলক্যাপ সূচক ১৪১.৪১ পয়েন্ট বা ০.২৮% বেড়ে ৫০,৩৩২.৩১ স্তরে বন্ধ হয়েছে।




