Article By – সুনন্দা সেন

ভারত সরকারের সাম্প্রতিক কর ছাড় (Tax-Free)-এর সিদ্ধান্তের পর বিদেশী পোর্টফোলিও বিনিয়োগকারীরা বা FPIs জুন মাসে ভারতীয় সরকারি বন্ডে প্রায় ৩৫,০০০ কোটি টাকা বিনিয়োগ করেছেন। কেন্দ্র সরকার বিদেশী বিনিয়োগকারীদের জন্য সরকারি বন্ডে মূলধনী লাভ কর (Capital Gains Tax) এবং সুদের উপর কর বা উইথহোল্ডিং ট্যাক্স (Withholding Tax) তুলে দেওয়ার ভারতীয় ঋণবাজার (Credit market)-এ বিদেশী আগ্রহ দ্রুত বেড়েছে।
বিশেষজ্ঞদের মতে, এই কর-ছাড়ের ফলে ভারতীয় বন্ডের প্রকৃত রিটার্ন বেড়েছে। যা আন্তর্জাতিক বিনিয়োগকারীদের কাছে ভারতকে আরও আকর্ষণীয় করে তুলেছে। আর জুন মাসের শুরু থেকেই বিদেশী তহবিলের প্রবাহ বাড়তে শুরু করে এবং সরকারি বন্ডের ইয়িল্ডও কিছুটা কমেছে। যা সরকারের ঋণ গ্রহণের খরচ কমাতে সহায়ক হতে পারে। এদিকে আবার বিদেশী বিনিয়োগ বৃদ্ধির ফলে রুপির ওপর চাপ কমতে পারে এবং বৈদেশীক মুদ্রার ভান্ডার বা ফরেক্স রিজার্ভের শক্তিশালী হওয়ার সম্ভাবনা রয়েছে।
অন্যদিকে বাজার বিশেষজ্ঞরা মনে করছেন, এই পদক্ষেপ ভবিষ্যতে ভারতকে আর বড় বৈশ্বিক বন্ড ইনডেক্সকে অন্তর্ভুক্ত হওয়ার সুযোগও বাড়িয়ে দিতে পারে। যার ফলে দীর্ঘমেয়াদে আরও বিপুল বিদেশী মূলধন দেশে আসতে পারে। তবে বিশ্লেষকদের মতে, এই প্রবাহ ধরে রাখতে ভারতের অর্থনৈতিক স্থিতিশীলতা, রুপির শক্তি এবং সুদের হারের পরিস্থিতি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এক কথায়, কর ছাড়ের সিদ্ধান্ত বন্ড বাজারের জন্য একটি বড় ইতিবাচক বার্তা।




