Article By – সুনন্দা সেন

ভারত সরকার ২০২৪-২৫ অর্থবছরের জন্য কর ব্যবস্থার অধীনে আয়কর স্ল্যাবগুলি সংশোধন করেছে। আপডেট করা স্ল্যাবগুলি আয়ের অধীনে ট্যাক্স কমানোর জন্য ডিজাইন করা হয়েছে। নতুন নিয়মে বার্ষিক ৩ লক্ষ টাকা পর্যন্ত আয়ের জন্য কোন ট্যাক্স ধার্য করা হয় না। তবে ৩ লক্ষ থেকে ৭ লক্ষ টাকার আয়ের উপর ৫%। ৭ লক্ষ টাকা থেকে ১০ লক্ষ টাকার আয়ের জন্য ১০%, ১০ লক্ষ থেকে ১২ লক্ষ টাকার উপর ১৫%, ১২ থেকে ১৫ লক্ষের উপর ২০% এবং ১৫ লক্ষ টাকা থেকে তার বেশি উপর ৩০% হারে কর ধার্য্য করা হয়।
নতুন নিয়মের প্রভাব ২০২৫ সালে ITR ফাইল করার সময় পড়বে:-
- মৌলিক ছাড়ের সীমা ২.৫ লক্ষ টাকা থেকে বাড়িয়ে ৩ লক্ষ টাকা করা হয়েছে। যার ফলে ৩ লক্ষ টাকা পর্যন্ত যে সকল ব্যক্তির আয় তাদের আয় কর দিতে হবে না।
- নতুন কর ব্যবস্থার অধীনে বেতনভোগী কর্মীদের জন্য স্ট্যান্ডার্ড ডিডাকশন বাড়ানো হয়েছে।
- নতুন ব্যবস্থার অধীনে, ব্যক্তিরা ন্যাশনাল পেনশন সিস্টেমে (NPS) নিয়োগকর্তার অবদানের জন্য তাদের মূল বেতনের ১৪% পর্যন্ত উচ্চতর ডিডাকশন দাবি করতে পারে। পূর্বে যার সীমা সীমা ছিল ১০%।
- ইক্যুইটি বিনিয়োগ থেকে স্বল্প-মেয়াদী মূলধন লাভের (STCG) জন্য করের হার ১৫% থেকে বাড়িয়ে ২০% করা হয়েছে। অন্যান্য সম্পদের জন্য, STCG এখন প্রযোজ্য আয়কর স্ল্যাব অনুযায়ী কর দেওয়া হয়। দীর্ঘমেয়াদী মূলধন লাভ (LTCG)- এর ক্ষেত্রে ফ্ল্যাট ১২.৫% হারে কর দেওয়া হয়। এছাড়া ইক্যুইটি এবং ইক্যুইটি-ভিত্তিক মিউচ্যুয়াল ফান্ড থেকে LTCG-এর ছাড়ের সীমা প্রতি আর্থিক বছরে ১ লক্ষ টাকা থেকে বাড়িয়ে ১.২৫ লক্ষ টাকা করা হয়েছে।
- দীর্ঘমেয়াদী হিসাবে শ্রেণীবদ্ধ করা সম্পদের জন্য হোল্ডিং সময়কাল হ্রাস করা হয়েছে। এখন, শুধুমাত্র দুটি সময়কাল প্রযোজ্য: তালিকাভুক্ত সিকিউরিটির জন্য ১২ মাস এবং অন্যান্য সম্পদের জন্য ২৪ মাস। আগের ৩৬ মাসের হোল্ডিং পিরিয়ডের নিয়ম বাদ দেওয়া হয়েছে।
- নতুন TCS নিয়ম এখন ১০ লক্ষ টাকার বেশি বিলাসবহুল পণ্য ক্রয়ের ক্ষেত্রে প্রযোজ্য। এই অতিরিক্ত ট্যাক্সটি কেনা পণ্যের মূল্যের উপর আরোপ করা হয়, যা উচ্চমানের ক্রেতাদের জন্য সামগ্রিক খরচ বাড়িয়ে দেয়।




