ভারতের জটিল করব্যবস্থার কারণে বেতন থেকে কতটা কর কাটা হয় বা কোন ক্ষেত্রে করছাড় পাওয়া যায়, সেগুলি বোঝা বেশ জটিল। তাই প্রত্যেক করদাতার স্যালারি ট্যাক্সেশনের নিয়মকানুন, স্যালারির কম্পোনেন্ট ইত্যাদি সম্পর্কে জেনে রাখা প্রয়োজন। আপনি কোন tax slab-এর অধীনে পড়ছেন, old নাকি new regime নির্বাচন করেছেন এবং আপনার আয় কত ইত্যাদির উপর নির্ভর করছে আপনার বেতন থেকে কত কর কাটা হবে সেই বিষয়টি। যেমন Old regime বা পুরোনো কর কাঠামোতে 80C-র অধীনে যে-কোনো বিনিয়োগে বার্ষিক ১.৫ লাখ টাকায় করছাড় রয়েছে, অন্যদিকে নতুন করকাঠামোতে tax rate কম হলেও exemption বা ছাড় তুলনায় কম।
এবার চলুন দেখে নেওয়া যাক কর কীভাবে ক্যালকুলেট করা হয়, কী কী ছাড় আপনি দাবি করতে পারেন এবং আপনার বেতনে এর কী প্রভাব পড়বে।
ভারতের করব্যবস্থা অনুযায়ী যাঁরা উচ্চ আয় করেন তাঁরা উচ্চ করসীমার অধীনে পড়েন। তবে আপনার ক্ষেত্রে করসীমা কত হবে তা আপনার কর কাঠামো নির্বাচনের উপর নির্ভর করছে। আপনি পুরোনো অথবা নতুন কর কাঠামো নির্বাচন করতে পারেন। উল্লেখ্য, ২০২০ সালের বাজেটে old ও new tax regime নির্বাচনের সুযোগ চালু করা হয়।
পুরোনো কর কাঠামো
| Up to 2.5 lakh | No tax |
| 2,50,001 to 5 lakh | 5% |
| 5,00,001 to 10 lakh | 20% |
| Above 10 lakh | 30% |
নতুন কর কাঠামো
| Up to 2.5 lakh | No tax |
| 2,50,001 to 5 lakh | 5% |
| 5,00,001 to 7.5 lakh | 10% |
| 7,50,001 to 10 lakh | 15% |
| 10,00,001 to 12.5 lakh | 20% |
| 12,50,001 to 15 lakh | 25% |
| Above 15 lakh | 30% |
দুইটি করব্যবস্থায়ই নিজের নিজের কিছু সুবিধা-অসুবিধা আছে এবং করদাতারা নিজেদের পছন্দ অনুযায়ী যে-কোনো একটি regime বাছতে পারেন।
এবার জেনে নেব স্যালারি বা বেতনের আলাদা আলাদা কম্পোনেন্ট বা ভাগগুলি কী কী, এবং তার মধ্যে কোনগুলি করের আওতায় পড়বে এবং কোনগুলি কর বহির্ভূত।
→ প্রথমেই basic salary। এটি সম্পূর্ণভাবে করের আওতায় পড়বে। অর্থাৎ এর জন্য আপনাকে tax slab অনুযায়ী কর দিতে হবে।
→ এরপর HRA অর্থাৎ House Rent Allowance। এটি আংশিক বা সম্পূর্ণ কর বহির্ভূত। তবে সেটি নির্ভর করছে কত রেন্ট দেওয়া হচ্ছে এবং কোন শহরে রয়েছে তার ওপর।
→ এবার special allowance। সাধারণত এগুলির জন্য কর দিতে হয়। তবে travel বা medical reimbursement-এর মতো নির্দিষ্ট কয়েকটি ক্ষেত্রে করছাড় রয়েছে।
→ এরপর বোনাস ও ইনক্রিমেন্ট, যা সম্পূর্ণ করের আওতায় পড়বে।
→ PF Contribution। আয়কর ধারা 80C-এর অধীনে কর্মচারীর ক্ষেত্রে provident fund-এর ১.৫ লাখ টাকা পর্যন্ত কন্ট্রিবিউশনে করছাড় আছে।
এবার দেখে নেওয়া যাক বেতনের উপর কর কীভাবে ক্যালকুলেট করা হয় –
বেতন বা স্যালারির উপর কর গণনার বিষয়টি একাধিক ধাপে হয়ে থাকে –
- Gross Salary: Gross salary বলতে সম্পূর্ণ আয় বোঝায় অর্থাৎ basic salary, allowance, bonus, increment ইত্যাদি।
- Deduction ও examption বা ছাড়: এবার HRA অর্থাৎ House Rent Allowance, Leave Travel Allowance বা অন্য যে-কোনো ছাড় যা section 10-র অধীনে পড়ে সেগুলি বাদ যাবে, অর্থাৎ সেগুলিতে করছাড় বা tax exemption পাওয়া যাবে।
- Chapter VI- A-এর অধীনে ছাড়:
→ Section 80C: Elss, PPF ইত্যাদিতে ১.৫ লাখ টাকা পর্যন্ত বিনিয়োগে ছাড়।
→ Section 80D: স্বাস্থ্যবিমার প্রিমিয়ামে ছাড়।
→ section 80E: শিক্ষাঋণের interest বা সুদের ওপর ছাড়।
এবার Gross salary থেকে এই যাবতীয় ছাড়গুলি বাদ দিলে পড়ে থাকছে taxable income অর্থাৎ করযোগ্য আয়। এই taxable income-এর উপর আপনার নির্বাচিত old বা new regime অনুযায়ী ট্যাক্স কাটা হবে আপনার ট্যাক্স স্ল্যাব অনুযায়ী।
- TDS: এছাড়া আপনার employer প্রতি মাসের বেতন থেকে Tax Deducted Source অর্থাৎ TDS কাটে। আপনার tax slab অনুযায়ী প্রতি মাসে বেতন থেকে TDS কাটা হয়। বার্ষিক tax liability বা করের পরিমাণের উপর নির্ভর করে সম্ভাব্য করযোগ্য আয় থেকে সমান ইনস্টলমেন্টে প্রতি মাসে TDS কাটা হয়। তারপর TDS আয়কর বিভাগে জমা করা হয়।
কীভাবে করের বোঝা কমানো যায়?
বেশকিছু deduction ও exemption যদি claim করা যায় তাহলে করের পরিমাণ কিছুটা কমানো যায় যেমন–
Section 80C বিনিয়োগ: 80C ধারার অধীনে যে-কোনো বিনিয়োগ যেমন NPS, EPF, NSC, PPF, ELSS ইত্যাদি ক্ষেত্রে ১.৫ লাখ টাকা পর্যন্ত বিনিয়োগে কোনো কর দিতে হয় না। এছাড়া 80C-র অধীনে জীবনবিমার প্রিমিয়ামে কর দিতে হয় না।
HRA: আপনি যদি ভাড়া বাড়িতে থাকেন তাহলে HRA ক্লেম করলে সেটির জন্য কর দিতে হবে না।
Health insurance premium: 80D-এর অধীনে স্বাস্থ্যবিমার প্রিমিয়ামে কর প্রদান করতে হয় না।
গৃহঋণের সুদ: Section 24 (b)-এর অধীনে গৃহঋণের সুদ কর বহির্ভূত।
NPS কন্ট্রিবিউশন: 80CCD-এর অধীনে NPS-এ ১.৫ লাখ টাকার পরে অতিরিক্ত ৫০,০০০ টাকার বিনিয়োগে করছাড় রয়েছে।




