Article By – সুনন্দা সেন

গতবছর অক্টোবর মাস থেকে ভারত সরকার অনলাইন গেমিংয়ের GST হার বাড়ায়। যার পরে একাধিক গেমিং কোম্পানির সংস্থা এবং কেসিনোর মালিকরা সরকারের নেওয়া এই পদক্ষেপের উপর আপত্তি প্রকাশ করে। এবং GST হার কমানোর বা অতীতের সমান GST হার পুনরায় ধার্য করার আর্জি জানান। তবে ভারত সরকার, অর্থমন্ত্রী GST কাউন্সিলের পক্ষ থেকে কোনো পদক্ষেপ নেননি। কেন্দ্র সরকার গেমিং কোম্পানিগুলির এবং ক্যাসিনোর প্রতিনিধিত্বকারী শক্তিশালী লবি দ্বারা কঠোর প্রচারভিযান কার্যত বাতিল করেছে।
গত বছরে অক্টোবর মাস থেকে অনলাইন গেমিংয়ের উপর আরোপিত ২৮% GST হার দ্বারা সরকার প্রথম ছয় মাসে ৬,৯০৯ কোটি টাকা আয় করেছে। যা তার আগের ছয় মাসে ১,৩৪৯ কোটি টাকা সংগৃহীত আয়ের ৫ গুণ বেশি। কেসিনোর ক্ষেত্রে GST হার আরও বেশি, ৩০% নির্ধারিত করেছে। তাই ২০২৩ অক্টোবর থেকে শুরু হয়ে ছয় মাসে ২১৪ কোটি টাকা আয় হয়েছে। যা তার আগের ছয় মাসে সরকার দ্বারা সংগৃহিত ১৬৫ কোটি টাকার থেকে বেশি।
GST বৃদ্ধির পরে গেমিং অ্যাপের ব্যবহার এবং কেসিনোতে খরচ কমেনি, উল্টে বেড়েছে। পাশাপাশি উচ্চ হারে GST আরোপের পর এইসেক্টরগুলির থেকে সরকারের আয়ও বৃদ্ধি পাচ্ছে। অর্থাৎ গেমিং কোম্পানি এবং মালিকদের ব্যবসা কমে যাওয়ার যে ভয় ছিল তা সম্পূর্ণ রুপে অহেতুক প্রমাণিত।




