buzywithinfoBuzy With Info
Everything About Business
Vande Bharat

ঘোষণা হল দেশের প্রথম বন্দে মেট্রোর রুট! কোন রাজ্য পেল আধুনিক এই ট্রেন?

Article By – আস্তিক ঘোষ

Untitled design 2024 08 09T113155.925

দেশের প্রথম বন্দে মেট্রো ট্রেনের সময়সূচি প্রকাশ করল রেল মন্ত্রক। দেশের প্রথম বন্দে মেট্রো ট্রেন চলবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রাজ্য গুজরাটে। এই ট্রেনের পরিষেবা চালু হবে গুজরাটের ভুজ এবং আহমেদাবাদের মধ্যে। সপ্তাহে মাত্র 6 দিন চলবে এই ট্রেন। প্রতি সপ্তাহে রবিবার ভুজ থেকে এবং শনিবার আহমেদাবাদ থেকে এই ট্রেনের পরিষেবা মিলবে না।

11

দেশের প্রথম বন্দে মেট্রো ভুজ থেকে গুজরাটের আহমেদাবাদ পর্যন্ত চলবে। পথে এটি থামবে আঞ্জার, গান্ধীধাম, ভাচাউ, সামখিয়ালি, হালভাদ, ধ্রাংধরা, ভিরামগাম, চাঁদলোদিয়া এবং সবরমতীতে। উল্টোদিকে, বন্দে মেট্রো আহমেদাবাদ থেকে ছেড়ে সবরমতি, চাঁদলোদিয়া, ভিরামগাম, ধ্রাংধরা, হালভাদ, সামখিয়ালি, ভাচাউ, গান্ধীধাম এবং আনজার হয়ে ভুজ পৌঁছাবে।

বন্দে মেট্রো ট্রেনটি ভুজ স্টেশন থেকে সকাল 05.05 টা নাগাদ ছাড়বে এবং 10:50 টায় আহমেদাবাদে পৌঁছাবে। অবাধ বন্দে মেট্রো ট্রেনটি আহমেদাবাদ থেকে বিকাল 05:30 টায় ছাড়বে এবং 11:10 টায় ভুজ পৌঁছবে। বন্দে মেট্রো ট্রেন তার যাত্রাপথে 9টি স্টেশনে থামবে বলে জানা গিয়েছে। প্রতিটি স্টেশনে এই ট্রেনের স্টপেজ হবে গড়ে 2 মিনিট করে হবে। এই ট্রেনটি 5 ঘন্টা 45 মিনিটে যাত্রা শেষ করবে।

বন্দে মেট্রো ট্রেনের ভাড়া তালিকাও প্রকাশ করা হয়েছে রেল মন্ত্রকের তরফে। বন্দে ভারত মেট্রোতে সর্বনিম্ন ভাড়া হবে 30 টাকা। তার ওপর GST দিতে হবে। আপনি যদি বন্দে ভারত মেট্রোতে 50 কিলোমিটার ভ্রমণ করেন তবে আপনাকে 60 টাকা প্লাস জিএসটি এবং অন্যান্য প্রযোজ্য চার্জ দিতে হবে। এর মানে প্রতি কিলোমিটারে কমপক্ষে 1.20 টাকা ভাড়া দিতে হবে।

BWI 600 x 200

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading