Article By – সুনন্দা সেন

কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ব্যাংক অফ মহারাষ্ট্র, সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া এবং UCQ ব্যাংক সহ আরও ৫টি জাতীয়করণ ব্যাংকে বোর্ড স্তরের নীচে চিফ জেনারেল ম্যানেজার পোস্ট বা CGM তৈরির অনুমোদন দিয়েছেন। এছাড়াও জানা যাচ্ছে যে ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংক এবং পাঞ্জাব অ্যান্ড সিন্ধ ব্যাংক এখন তাদের CGM পদগুলি উন্নীত করবে। কারণ আগে ১১টি জাতীয়করণকৃত ব্যাংকের মধ্যে কেবল ছয়টিতে CGM পদ পাওয়া যেত।
এক বিবৃতিতে অর্থমন্ত্রী বলেছেন, এটি চিফ জেনারেল ম্যানেজার পদটি তৈরি করার সময়। যে সকল ব্যাংকগুলিতে ইতিমধ্যে CGM-এর পদ রয়েছে তাদের পদটির সংখ্যা বৃদ্ধির কথা বলেছে। তিনি বলেছেন এই পদক্ষেপটি ব্যাংকগুলির প্রশাসনিক কাঠামো এবং দক্ষতা উল্লেখযোগ্য বৃদ্ধি করবে। আর CGM পদটি জাতীয়করণকৃত ব্যাংকগুলিতে মহাব্যবস্থাপক বা GM এবং নির্বাহী পরিচাকের মধ্যে একটি প্রশাসনিক এবং কার্যকরী স্তর হিসাবে কাজ করবে। এছাড়াও পদটি বৃদ্ধি হলে ডিজিটালাইজেশন, সাইবার সিকিউরিটি, ফিন-টেক, ঝুঁকি, কমপ্লায়েন্স, গ্রামীণ ব্যাংকিং, আর্থিক অন্তর্ভুক্তি, খুচরা ক্রেডিট এবং কৃষি ক্রেডিটের মতো গুরুত্বপূর্ণ দিকগুলি ভালভাবে পর্যবেক্ষণ করা সম্ভব হবে।
অর্থমন্ত্রক বলেছে, CGM-এর সংখ্যা বৃদ্ধির ফলে ব্যাংকগুলি আরও ভাল নিয়ন্ত্রণ এবং তত্বাবধানে সক্ষম হবে, যার ফলে উন্নত সম্পদ ব্যবস্থাপনা এবং কার্যকারীতার দক্ষতা বৃদ্ধি পাবে। ৩১ মার্চ, ২০২৩-এ ব্যাংকগুলির ব্যবসায়িক মিশ্রণের উপর ভিত্তি করে পোস্টের সংখ্যা সংশোধন করা হয়েছে। যেখানে প্রতি চারটি GM-এর জন্য একটি CGM থাকবে। এছাড়া জানানো হয়েছে যে, সংশোধনের মাধ্যমে বর্তমানে ১১টি জাতীয়করণকৃত ব্যাংকে CGM পদের সংখ্যা ৮০ থেকে বাড়িয়ে ১৪৪ করা হয়েছে।




