buzywithinfoBuzy With Info
Everything About Business
Ministry of finance

বাজেটে উল্লেখ করা প্রথম পরিকল্পনা কার্যকর হতে চলেছে! এক দফায় রাজ্যগুলিকে কত টাকা প্রদান করবেন অর্থমন্ত্রী?

Article By – সুনন্দা সেন

Untitled design 2024 08 09T113155.925

দেশের কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বাজেট পেশের সময় বিশেষ করে ভূমি সংস্কার এবং কৃষকদের হীতে বড় অংকের অর্থ বরাদ্দ করা হবে বলে জানিয়েছিলেন। এবার সেই পরিকল্পনা বাস্তবায়িত হতে চলেছে। কেন্দ্রীয় সরকার সীদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকারগুলিকে ১০,০০০ কোটি টাকা গ্রামীণ ও শহরাঞ্চলের জমি সংক্রান্ত সংস্কার বাস্তবায়নের জন্য এবং ২০২৪-২৫ অর্থবছরে একটি কৃষক রেজিস্ট্রি তৈরির জন্য ৫,০০০ কোটি টাকা প্রনোদনা দেওয়ার। 

9

মূলধন বিনিয়োগ ২০২৪-২৫ অর্থবছরের জন্য রাজ্যগুলিকে বিশেষ সহায়তার প্রকল্পের অধীনে তহবিল সরবরাহ করা হবে। এরবাদেও কর্মজীবী মহিলাদের হোস্টেল নির্মানের জন্য ৫,০০০ কোটি টাকা দেওয়ার সীদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার এবং অর্থমন্ত্রকের দল। অবশ্য নির্দেশিকা জানাচ্ছে, হোস্টেলগুলির জন্য রাজ্য সরকার হয় বিনামূল্যে জমি উপলব্ধ করবে বা জমি অধিগ্রহণের খরচ রাজ্য সরকার বহন করবে।

এছাড়া রাজ্যগুলিকে মহিলা হোস্টেলের পরিচালনা করতে হবে এবং কর্মজীবী মহিলাদের নিরাপত্তাও প্রদান করতে হবে। যার জন্য রাজ্যের হোস্টেলগুলির পরিচালনা এবং রক্ষণাবেক্ষণের জন্য কেন্দ্র প্রত্যেক রাজ্যকে একটি পাবলিক প্রাইভেট পার্টনারশিপ (PPP) মডেল গ্রহণ করা উচিত। আর অনুমোদীত ৫,০০০ কোটি টাকা তিন রাজ্যের মধ্যে বন্টন করা হবে। যার মধ্যে সর্বাধিক অনুদান পাবে উত্তরপ্রদেশ। 

New in article ads By Sir

তথ্যানুযায়ী কর্মজীবী মহিলাদের হোস্টেল নির্মানের জন্য নির্ধারিত ৫০০০ কোটি টাকার মধ্যে সর্বাধিক ৩৮২ কোটি টাকা পাবেউত্তরপ্রদেশ, তারপরে ২৮৪ কোটি টাকা পাবে মধ্যপ্রদেশ এবং ২২৬ কোটি টাকা পাবে আসাম। এর পাশাপাশি NCR- এর উন্নয়নের জন্য বরাদ্দ করা ১০০০ কোটি টাকা হরিয়ানা, উত্তরপ্রদেশ এবং রাজস্থানের মধ্যে সমান ভাগে ভাগ করে দেওয়া হবে বলে জানা যাচ্ছে। 

BWI 600 x 200

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading