buzywithinfoBuzy With Info
Everything About Business
investment

সরকারি কর্মচারীদের জন্য আরও দুটি বিনিয়োগ বিকল্প যুক্ত করলো সরকার; নতুন পরিকল্পনার বিষয় কী আপনি জানেন?

Article By – সুনন্দা সেন

Untitled design 2024 08 09T113155.925

২৪ অক্টোবর, ২০২৫ (শুক্রবার) অর্থমন্ত্রণালয় জানিয়েছেন, সরকার ন্যাশনাল পেনশন সিস্টেম (NPS) এবং ইউনিফাইড পেনশেন স্কিম (UPS)-এর অধীনে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের (Central government employees) জন্য দুটি বিনিয়োগ বিকল্পের অনুমোদন দিয়েছে। আর সেই দুটি হল লাইফ সাইকেল এবং ব্যালেন্সড লাইফ সাইকেল। এটি কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের কাছ থেকে বেসরকারি গ্রাহকদের জন্য উপলবদ্ধ বিনিয়োগের বিকল্পগুলির মতো বিস্তৃত পরিসরের চাহিদার সাথে সঙ্গতিপূর্ণ। অর্থমন্ত্রণালয় জানিয়েছে, অবসর পরিকল্পনায় নমনীয়তা বৃদ্ধি এবং কর্মীদের ব্যক্তিগত পছন্দ অনুযায়ী তাদের অবসরকালীন তহবিল পরিচালনা করার সুযোগ করে দেওয়ার জন্য এই বিকল্পগুলি তৈরি করা হয়েছে। 

11

এছাড়া NPS এবং UPS-এর অধীনে কেন্দ্রীয় সরকারের কর্মচারীরা এখন বিভিন্ন ধরনের বিকল্প বেছে নিতে পারেন, ডিফল্ট বিকল্প। যা পেনশন তহবিল নিয়ন্ত্রক ও উন্নয়ন কর্তৃপক্ষ বা PERDA দ্বারা সময়ে সময়ে সংজ্ঞায়িত বিনিয়োগের একঠি ‘ডিফল্ট প্যাটার্ন’। আবার অন্য নতুন বিকল্পটি হল স্কিম জি (Scheme G) যেখানে ১০০% বিনিয়োগ করবে সরকারি সিকিউরিটিতে। যার ফলে বিনিয়োগ ঝুঁকিবিহীন বা কম ঝুঁকিপূর্ণ হওয়ার সাথে স্থির রিটার্ন প্রদান করবে। এছাড়া দুই বিকল্প বয়সের সাথে সাথে ধীরতা সহ ইক্যুইটি হ্রাস করে এবং অবসরকালীন কার্পাসকে বাজারের ধাক্কা থেকে রক্ষা করে। 

জীবনচক্র বা লাইফ সাইকেল (LC-25) বিকল্পের অধীনে সর্বোচ্চ ইক্যুইটি বরাদ্দ ২৫%, যা ৩৫ বছর বয়স থেকে ৫৫ বছর বয়স পর্যন্ত ধীরে ধীরে হ্রাস পাবে। যেখানে LC-50 অবসরকালীন কর্পাসের ৫০%-এ সর্বাধিক ইক্যুইটি বরাদ্দ সীমাবদ্ধ করবে। ব্যালেন্সড লাইফ সাইকেল (BLC) বিকল্পটি LC50-এর একটি পরিবর্তন সংস্করণ। যেখানে ৪৫ বছর বয়স থেকে ইক্যুইটি বরাদ্দ কমিয়ে আনা হয়। আবার যা কর্মীদের ইচ্ছে করলে দীর্ঘ সময়ের জন্য ইক্যুইটিতে বিনিয়োগ করতে সক্ষম করে। LC-75 – এ সর্বোচ্চ ৭৫% ইক্যুইটি বরাদ্দ, ৩৫ বছর বয়স থেকে ধীরে ধীরে ৫৫ বছর বয়স পর্যন্ত তার অংশ কমিয়েও আনে। 

BWI 600 x 200

Leave a Reply

Discover more from Buzy With Info

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading